উপেক্ষার জবাবে দিল্লির বিরুদ্ধে বিধ্বংসী ইনিংস ঋদ্ধিমানের, কত রানের জন্যে শতরান হাতছাড়া
উপেক্ষার জবাবে দিল্লির বিরুদ্ধে বিধ্বংসী ইনিংস ঋদ্ধিমানের, কত রানের জন্যে শতরান হাতছাড়া পাপালির
আইপিএল ২০২০তে দ্বিতীয় ম্যাচে সুযোগ পেয়ে দুর্দান্ত হাফ সেঞ্চুরি ঋদ্ধিমান সাহার। এদিন জনি বেয়ারস্টোকে বসিয়ে কেন উইলিয়ামসনকে খেলান ওয়ার্নার। ফলে ঋদ্ধিমানকে দিয়ে ওপেন করায় সানরাইজার্স ম্যানেজমেন্ট। আর ওপেন করতে নেমে নজর কাড়লেন বাংলায় ব্যাটসম্যান ঋদ্ধিমান।
ব্যাটে এদিন ২৭ বলে মারকাটারি অর্ধশতরান পাপালির। অর্ধশতরানে পৌঁছতে ঋদ্ধি এদিন ৮টি বাউন্ডারি হাঁকান। তুষার দেশপাণ্ডের ওভারে চার হাঁকিয়ে ঋদ্ধি হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। আইপিএলে এটি ঋদ্ধির দ্বিতীয় দ্রুততম হাফ সেঞ্চুরি।

এদিন বিধ্বংসী ক্রিকেটে উপেক্ষার জবাব দিলেন ঋদ্ধিমান। মরুশহরে আইপিএল অভিযানে দেশি- বিদেশি তারকাদের ভিড়ে ঋদ্ধিতে এবছর সেভাবে ব্যবহার করেনি সানরাইজার্স ম্যানেজমেন্ট। শেষ পর্যন্ত এদিন তাঁকে টপ অর্ডারে ব্যাটিংয়ের দায়িত্ব দেওয়া হয়। আর সেই দায়িত্বে পেয়েই নিজেকে উজাড় করে দিলেন পাপালি।
ঋদ্ধি-ওয়ার্নারের ওপেনিং জুটি এদিন পাওয়ার প্লেতে ৭৭ রান সংগ্রহ করে। এটাই চলতি আইপিএলে পাওয়ার প্লেতে সানরাইজার্সের সর্বোচ্চ সংগ্রহ। ডান-বাম জুটি ৯.৩ ওভারে ১০৭ রানের পার্টনারশিপ গড়ে সানরাইজার্সকে চালকের আসনে পৌঁছে দেয়।
শেষ পর্যন্ত ৪৫ বল খেলে ঋদ্ধিমান ৮৭ রানের বিধ্বংসী ইনিংস খেলে আউট হন। ১৩ রানের জন্য এদিন আইপিএলে নিজের দ্বিতীয় সেঞ্চুরি হাত ছাড়া করে এলেন পাপালি। ঋদ্ধিমানের বিধ্বংসী ইনিংস ১২টি চার ও ২টি ছক্কা দিয়ে সাজানো।
অন্যদিকে জন্মদিনে ৩৪ বলে ৬৬ রানের দামি ইনিংস খেললেন ওয়ার্নার। ৮টি চার ও ২টি ছক্কায় ইনিংস সাজান সানরাইজার্স অধিনায়ক।












Click it and Unblock the Notifications