আইপিএল ২০২০: তেওয়াটিয়াকে সলমন খানের সঙ্গে তুলনা, ময়াঙ্ক-রাহুলকে রাম-লক্ষ্মণ বললেন সেহওয়াগ

আইপিএল ২০২০: তেওয়াটিয়াকে সলমন খানের সঙ্গে তুলনা, ময়াঙ্ক-রাহুলকে রাম-লক্ষ্মণ বললেন সেহওয়াগ

সুপার সানডেতে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে রাজস্থানের হয়ে রাহুল তেওয়াটিয়ার ৭ ছক্কার অবিশ্বাস্য ইনিংস দেখে তাঁকে সলমন খানের সঙ্গে তুলনা করলেন বীরেন্দ্র সেহওয়াগ। সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় তেওয়াটিয়ার সঙ্গে বলিউড অভিনেতার তুলনা টেনেছেন বীরু।

কেন তেওয়াটিয়াকে সলমন বললেন সেহওয়াগ

কেন তেওয়াটিয়াকে সলমন বললেন সেহওয়াগ

ভিডিওতে তেওয়াটিয়াকে নিয়ে নবাব অফ নজফগড় বলেন, 'রাহুলের ইনিংসের শুরুটা দেখে ক্রিকেটদুনিয়া জুড়ে ওকে নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়ে যায়। কিন্তু তেওয়াটিয়া তো পুরো সলমন খান। সলমন যেমন একবার কমিটমেন্ট করে দিলে, নিজের জায়গা থেকে কোনও দিনও সরে না। ঠিক তেমনি তেওয়াটিয়াও রাজস্থানকে ম্যাচ জেতানোর শপথ নিয়ে ফেলার পর ওকে নিজের জায়গা থেকে সরানো যায়নি।'

এক ওভারে পাঁচটি ছক্কা তেওয়াটিয়ার

এক ওভারে পাঁচটি ছক্কা তেওয়াটিয়ার

পাঞ্জাবের বিরুদ্ধে প্রথম ২৩ বল খেলে তেওয়াটিয়া মাত্র ১৭ রান গড়েন। যারপর তেওয়াটিয়ার জন্যেই রাজস্থান এই ম্যাচ হারতে চলেছে বলে সবাই ধরে নিলে হঠাৎ করেই অবিশ্বাস্য ইনিংসে প্রত্যাবর্তন করেন তেওয়াটিয়া। পরের ৮ বলে অবিশ্বাস্য কামব্যাকে তেওয়াটিয়া ছটি ছক্কা হাঁকিয়ে স্কোরবোর্ডে ৩৬ রান যোগ করেন। ১৮ তম ওভারে সেলডন কোটরেলকে ৫টি ছক্কা হাঁকান বাঁ-হাতি।

আইপিএলের প্রথম সেঞ্চুরি মায়াঙ্কের

আইপিএলের প্রথম সেঞ্চুরি মায়াঙ্কের

রাজস্থান ম্যাচ জেতায় পাঞ্জাবের রাহুল-মায়াঙ্কের ইনিংস দিনের শেষ দাম পায়নি। কিংসের হয়ে ওপেন করতে নেমে রাহুল ও মায়াঙ্কের জুটি প্রথম উইকেটে ১৮৩ রান যোগ করেন। যার মধ্য়ে ৫০ বলে ১০৬ রানের অবদান মায়াঙ্কের।

রাহুল-মায়াঙ্ককে রাম-লক্ষ্মণ বললেন সেওয়াগ

রাহুল-মায়াঙ্ককে রাম-লক্ষ্মণ বললেন সেওয়াগ

ভারতীয় ক্রিকেটে এই দুই কর্ণাটকি ক্রিকেটারের বন্ধুত্বের কথা সবারই জানা। দুজনের এক সঙ্গে ক্রিকেট প্রশিক্ষণ, রুম শেয়ারের অনেক গল্প প্রচলিত রয়েছে। এবার আইপিএলে একসঙ্গে ওপেন করতে নেমে বিধ্বংসী ক্রিকেট খেলেছেন। মায়াঙ্কের পাশাপাশি রাহুল ৫৪ বলে ৬৯ রান হাঁকান। যারপর পাঞ্জাবের মায়াঙ্ক-রাহুলের জুটিতে রাম-লক্ষ্মের জুটির সঙ্গে তুলনা করলেন সেহওয়াগ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+