Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কোন কোন ক্রিকেটারের ভরসায় আইপিএল ২০২০-তে লড়ে চলেছে পাঞ্জাব ও রাজস্থান

কোন কোন ক্রিকেটারের ভরসায় আইপিএল ২০২০-তে লড়ে চলেছে পাঞ্জাব ও রাজস্থান

কিংস ইলেভেন পাঞ্জাব ও রাজস্থান রয়্যালস আইপিএল ২০২০-তে দলগতভাবে সেভাবে জ্বলে উঠতে না পারলেও ব্যক্তিগত পারফরম্যান্সের নিরিখে তারা কিছুটা হলেও এগিয়ে রয়েছে। তারই নিরিখে চলতি টুর্নামেন্টে দুই দলের কিছু ব্যক্তিগত পারফরম্যান্সের দিকে নজর ফেরানো যাক। তালিকায় রয়েছেন কারা?

সর্বাধিক রান সংগ্রাহক কে

সর্বাধিক রান সংগ্রাহক কে

কিংস ইলেভেন পাঞ্জাবের কাছে প্লে-অফে পৌঁছনোর লড়াই কঠিন হলেও সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকার প্রথম স্থানে জাঁকিয়ে বসে রয়েছেন অধিনায়ক কেএল রাহুল। একটি শতরান সহ চলতি আইপিএলে এখনও পর্যন্ত ১২ ম্যাচ খেলে ৫৯৫ রান করেছেন রাহুল। রাজস্থান রয়্যালসের জার্সিতে ১২ ম্যাচ খেলে ৩২৬ রান করেছেন সঞ্জু স্যামসন।

সবচেয়ে বেশি উইকেট কার

সবচেয়ে বেশি উইকেট কার

চলতি আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের জার্সিতে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন মহম্মদ শামি। ১২ ম্যাচ খেলে ২০টি উইকেট নিয়েছেন ভারতীয় ফাস্ট বোলার। রাজস্থান রয়্যালসের জার্সিতে ১২টি ম্যাচ খেলে ১৭ উইকেট নিয়েছেন জোফ্রা আর্চার।

এক ইনিংসে সবচেয়ে বেশি স্কোর

এক ইনিংসে সবচেয়ে বেশি স্কোর

কিংস ইলেভেন পাঞ্জাবের জার্সিতে আইপিএল ২০২০-এর এক ম্যাচে ১৩২ রানের অপরাজিত ইনিংস খেলছেন অধিনায়ক কেএল রাহুল। সেটি চলতি টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোর। রাজস্থান রয়্যালসের জার্সিতে ১০৭ রানের অপরাজিত ইনিংস খেলেছেন বেন স্টোকস।

এক ম্যাচের সেরা স্পেল

এক ম্যাচের সেরা স্পেল

কিংস ইলেভেন পাঞ্জাবের জার্সিতে দিল্লি ক্য়াপিটালসের বিরুদ্ধে ৪ ওভার বল করে ১৫ রান দিয়ে ৩ উইকেট নেন মহম্মদ শামি। রাজস্থান রয়্যালসের জার্সিতে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৪ ওভার বল করে ১৯ রান করে ৩ উইকেট নিয়েছেন জোফ্রা আর্চার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+