আইপিএল ২০২০ : চেন্নাই বনাম মুম্বই, লড়াই মূলত দুই দলের কোন কোন তারকার মধ্যে?

আইপিএল ২০২০ : চেন্নাই বনাম মুম্বই, লড়াই মূলত দুই দলের কোন কোন তারকার মধ্যে?

চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে যে আজকের লড়াই হাড্ডাহাড্ডি হবে, তা আর বলার অপেক্ষা রাখে। ম্যাচে ব্যাট ও বলের তুমুল লড়াই দেখার অপেক্ষায় বসে রয়েছেন ক্রিকেট প্রেমীরা। যে যে ক্রিকেটারের মধ্যে লড়াই তুল্যমূল্য হওয়ার কথা, তাঁদের চিনে নেওয়া যাক। লড়াইয়ে কার পাল্লা ভারী, তাও দেখে নেওয়া যাক।

রোহিত শর্মা বনাম দীপক চাহার

রোহিত শর্মা বনাম দীপক চাহার

চলতি আইপিএলে এখনও পর্যন্ত ২৬০ রান করা মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ১০ উইকেট নেওয়া চেন্নাই সুপার কিংসের ফাস্ট বোলার দীপক চাহারের হাড্ডাহাড্ডি লড়াই হবে। লড়াইয়ে রোহিতের পাল্লা যে ভারী, তা বলাই যায়।

কুইন্টন ডি কক বনাম শার্দুল ঠাকুর

কুইন্টন ডি কক বনাম শার্দুল ঠাকুর

মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে চলতি আইপিএলে সবচেয়ে বেশি ৩২২ রান করা ওপেনার তথা উইকেটরক্ষক কুইন্টন ডি ককের সঙ্গে ৯ উইকেট নেওয়া সিএসকে ফাস্ট বোলার শার্দুল ঠাকুরের লড়াই জমবে। কিছুটা এগিয়ে রয়েছেন প্রোটিয়া ব্যাটসম্যান।

এমএস ধোনি বনাম ট্রেন্ট বোল্ট

এমএস ধোনি বনাম ট্রেন্ট বোল্ট

চলতি আইপিএলে এখনও পর্যন্ত ১৬৪ রান করলেও আজকের ম্যাচে সিএসকে অধিনায়ক এমএস ধোনি বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারেন। তাঁর সঙ্গে মুখোমুখি সমরে অবতীর্ণ হতে পারেন মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে টুর্নামেন্টে ১২ উইকেট নেওয়া ফাস্ট বোলার ট্রেন্ট বোল্ট।

ফ্যাফ ডু প্লেসিস বনাম জসপ্রীত বুমরাহ

ফ্যাফ ডু প্লেসিস বনাম জসপ্রীত বুমরাহ

আইপিএল ২০২০-তে চেন্নাই সুপার কিংসের জার্সিতে ৩৭৫ রান করা ফ্যাফ ডু প্লেসিসের সঙ্গে মুম্বই ইন্ডিয়ান্সের পাস্ট বোলার জসপ্রীত বুমরাহের লড়াই হাড্ডাহাড্ডি হবে। টুর্নামেন্টে এখনও পর্যন্ত ১৫ উইকেট নেওয়া বুমবুম যুদ্ধে কিছুটা হলেও এগিয়ে থাকবে বলে মত ক্রিকেট বিশেষজ্ঞদের।

রবীন্দ্র জাদেজা বনাম হার্দিক পান্ডিয়া

রবীন্দ্র জাদেজা বনাম হার্দিক পান্ডিয়া

চলতি আইপিএলে সেভবে জ্বলে উঠতে না পারলেও আজকের ম্যাচে অল-রাউন্ডার রবীন্দ্র জাদেজার সঙ্গে হার্দিক পান্ডিয়ার লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা।

কলকাতা থেকে জেলা - বাংলার দুর্গাপুজোর নানা মুহূর্তের ছবি দেখুন একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+