আইপিএল ২০২০ : সিএসকে-র ব্যর্থ ব্যাটসম্যানদের গ্লুকোজ খাওয়ার পরামর্শ ভারতীয় কিংবদন্তির

আইপিএল ২০২০ : সিএসকে-র ব্যর্থ ব্যাটসম্যানদের গ্লুকোজ খাওয়ার পরামর্শ ভারতীয় কিংবদন্তির

আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে হেরে গিয়েছে চেন্নাই সুপার কিংস। ম্যাচে পুরোপুরি ব্যর্থ হয়েছেন ব্যাটসম্যানরা। ফ্যাফ ডু প্লেসিস ছাড়া আর কোনও ক্রিকেটারের ব্যাট কাগিসো রাবাডাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারেননি। ব্যর্থ হয়েছেন সিএসকে-র কিংবদন্তি অধিনায়ক এমএস ধোনি। তা দেখেই চেন্নাইকে নিয়ে মসকরা করতে ছাড়েননি বীরেন্দ্র শেহওয়াগ।

আইপিএল ২০২০ : সিএসকে-র ব্যর্থ ব্যাটসম্যানদের গ্লুকোজ খাওয়ার পরামর্শ ভারতীয় কিংবদন্তির

চেন্নাই সুপার কিংসের এমন পারফরম্যান্স দেখে তির্যক মন্তব্য করতে ছাড়েননি রসিক বীরু। সিএসকে ব্যাটসম্যানদের জন্য তাঁর পরামর্শ, পরের বার থেকে গ্লুকোজ খেয়ে ব্যাট করতে নামা উচিত ধোনিদের। তাছাড়া চেন্নাইয়ের ব্যাটসম্যানরা সফল হবেন না বলেই মনে করেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার। শেহওয়াগের এই মন্তব্য পড়ে হেসে গড়িয়ে পড়েছেন নেটিজেনরা।

শুক্রবারের ম্যাচে আগে ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ১৭৫ রান করে দিল্লি ক্যাপিটালস। ১৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাপক ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে চেন্নাই সুপার কিংস। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩১ রানে শেষ হয় সিএসকে-র ইনিংস। পরাজিত দলের হয়ে সর্বাধিক ৪৩ রান করেন ফ্যাফ ডু প্লেসিস। ২১ বলে ২৬ রান করেন কেদার যাদব।

নিজের ডান দিকে ঝাঁপিয়ে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক শ্রেয়স আইয়ারের দুর্দান্ত ক্যাচ ধরা ছাড়া এদিন বিশেষ কিছু করতে পারলেন সিএসকে-র কিংবদন্তি অধিনায়ক এমএস ধোনি। ব্যাট হাতে ১২ বলে মাত্র ১৫ রান করা ধোনিকে নেতৃত্বের লড়াইয়েও গুনে গুনে গোল দিয়েছেন শ্রেয়স আইয়ার। এমএসের মতোই ব্যর্থতা অব্যাহত চেন্নাই সুপার কিংসের। এর শেষ কোথায়, তা জানতে মুখিয়ে ক্রিকেট বিশ্ব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+