আইপিএল ২০২০ : এক সপ্তাহ পর কে এগিয়ে, কোন দল পিছিয়ে, শাঁখের করাতের নিচে কোন শিবির?

আইপিএল ২০২০ : এক সপ্তাহ পর কে এগিয়ে, কোন দল পিছিয়ে, জটিল সমস্যায় কোন শিবির?

আজ সন্ধ্যায় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচের হাত ধরে এক সপ্তাহ পূর্ণ করবে আইপিএল ২০২০। লিগ তালিকায় কোন দল এগিয়ে, কারা পিছিয়ে, অ্যাডভান্টেজে কারা, তা এক নজরে দেখে নেওয়া যাক। জেনে নেওয়া যাক কেকেআরের অবস্থা।

আইপিএল ২০২০-এর প্রথম ৪ দল

আইপিএল ২০২০-এর প্রথম ৪ দল

আইপিএল ২০২০-তে এখনও পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে দিল্লি ক্যাপিটালস। দুটিতেই জিতেছে শ্রেয়স আইয়ারের দল। চার পয়েন্ট নিয়ে লিগ তালিকার শীর্ষ স্থানে অবস্থান করছে রাজধানীর দল। দুই ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে কিংস ইলেভেন পাঞ্জাব। সম পরিমাণ ম্যাচ খেলে সমান পয়েন্ট নিয়ে লিগ তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে মুম্বই ইন্ডিয়ান্স। রাজস্থান রয়্যালস রয়েছে তালিকার চতুর্থ স্থানে। এক ম্যাচ খেলে ২ পয়েন্ট সংগ্রহ করেছে স্টিভ স্মিথের দল।

আইপিএল ২০২০-এর শেষ ৪ দল

আইপিএল ২০২০-এর শেষ ৪ দল

আইপিএল ২০২০-তে এখনও পর্যন্ত ৩টি ম্যাচ খেলেছে চেন্নাই সুপার কিংস। মাত্র একটি ম্যাচ জিতে ২ পয়েন্ট নিয়ে লিগ তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছে এমএস ধোনির দল। তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দুই ম্যাচ খেলে ২ পয়েন্টে অবস্থান করছে তারা। এক ম্যাচ খেলে শূন্য পয়েন্ট নিয়ে আইপিএল তালিকার সপ্তম ও অষ্টম স্থানে রয়েছে যথাক্রমে সানরাইজার্স হায়দরাবাদ ও কেকেআর।

সুবিধাজনক জায়গায় কোন দল

সুবিধাজনক জায়গায় কোন দল

গত এক সপ্তাহে আইপিএল ২০২০ যতটা এগিয়েছে তাতে অ্যাডভান্টাজে রয়েছে দিল্লি ক্যাপিটালস। এখনও পর্যন্ত সবকটি ম্যাচ জিতেছে শ্রেয়স আইয়ারের দল। দুর্দান্ত ছন্দে রয়েছে দলের তরুণ ব্রিগেড।

পিছিয়ে রয়েছে কোন দল

পিছিয়ে রয়েছে কোন দল

আইপিএল ২০২০-তে এখনও পর্যন্ত খাতা খুলতে না পারা কেকেআর ও হায়দরাবাদ অন্যান্যদের থেকে কিছুটা হলেও পিছিয়ে রয়েছে। পরপর দুই ম্যাচ হেরে যাওয়া এমএস ধোনির দল সমস্যায় জর্জরিত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+