সিএসকে-র বিরুদ্ধে আইপিএলের মাস্ট উইন ম্যাচে কেকেআরের কোন কোন ক্রিকেটারের ঘাড়ে গুরুদায়িত্ব
সিএসকে-র বিরুদ্ধে আইপিএলের গুরু ম্যাচে কেকেআরের কোন কোন ক্রিকেটারের ঘাড়ে গুরুদায়িত্ব
আইপিএল ২০২০-এর প্লে-অফে ওঠার লড়াইয়ে টিকে থাকতে হলে আজ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জিততেই হবে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর)। কাজটা যে কঠিন, সে ব্যাপারে কারও মনে কোনও সন্দেহ নেই। তবু তা সম্ভব, যদি কেকেআরের প্রতিটি ক্রিকেটার নিজের সেরাটা উজাড় করে দেন। সিএসকে-র বিরুদ্ধে লড়াই জিততে আজ কেকেআরের যে যে ক্রিকেটারের কাঁধে গুরুদায়িত্ব থাকবে, তাঁদের চিনে নেওয়া যাক।

শুভমান গিল
আইপিএল ২০২০-তে ১২ ম্যাচ খেলে ৩৭৮ রান করা শুভমান গিল, শুরু থেকে এখনও পর্যন্ত কেকেআরের জার্সিতে লাগাতার ওপেন করে গেলেও, টি-টোয়েন্টিতে যে গতিতে রান তোলা প্রয়োজন, তা তিনি করতে পারেননি বলে দাবি ক্রিকেটপ্রেমীদের। সেই পরম্পরা ভাঙাটাই গিলের কাছে প্রধান চ্যালেঞ্জ।

দীনেশ কার্তিক
আইপিএলের অন্যতম অভিজ্ঞ দীনেশ কার্তিকের ব্যাট এবার একেবারেই শান্ত। টুর্নামেন্টে এখনও পর্যন্ত ১২ ম্যাচ খেলে ১৪৮ রান করেছেন ভারতীয় উইকেটরক্ষক। সিএসকে-র বিরুদ্ধে আজকের ম্যাচ ভাল কিছু করতে দীনেশ কার্তিককে ব্যাট হাতে জ্বলে উঠতেই হবে। কার্যত এই ম্যাচ তাঁর অগ্নিপরীক্ষা। একাধারে দলেরও।

প্যাট কামিন্স
সাড়ে ১৫ কোটি টাকা দিয়ে কেনা অস্ট্রেলিয় ফাস্ট বোলার প্যাট কামিন্সের চলতি আইপিএলে উইকেট সংখ্যা মাত্র ৬। এমএস ধোনি, ফ্যাফ ডু প্লেসিস, শেন ওয়াটসন, আম্বাতি রায়ডু সম্বৃদ্ধ ব্যাটিং অর্ডারকে জব্দ করতে অজি ফাস্ট বোলারের জ্বলে ওঠা আজ ভীষণভাবেই প্রয়োজন।

সুনীল নারিন
আইপিএল ২০২০-তে এখনও পর্যন্ত পাঁচটির বেশি উইকেট নিতে ব্যর্থ হয়েছেন গেম চেঞ্জার সুনীল নারিন। তার মধ্যে বোলিং অ্যাকশন নিয়ে টানাপোড়েনে ক্যারিবিয়ান স্পিনারের আত্মবিশ্বাস যে কিছুটা হলেও নড়ে গিয়েছে, তা বলাই বাহুল্য। তবে সিএসকে-র বিরুদ্ধে ম্যাচ জিততে হলে কেকেআরের হয়ে আজ নারিনকে উইকেট নিতেই হবে।












Click it and Unblock the Notifications