আইপিএল ২০২০ : কেকেআরের নেতৃত্বে রদবদল চান গাভাসকর! কার্তিকের পরিবর্তে কাকে দেখতে চান কিংবদন্তি?

আইপিএল ২০২০ : কেকেআরের নেতৃত্বে রদবদল চান গাভাসকর! কার্তিকের পরিবর্ত হিসেবে দেখতে চান কাকে?

আইপিএল ২০২০-এর জন্য কলকাতা নাইট রাইডার্স যে দল তৈরি করেছে, তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন কিংবদন্তি সুনীল গাভাসকর। এই দল নিয়েও টুর্নামেন্টের শুরুর দিকে ভাল কিছু করতে না পারলে কেকেআরের নেতৃ্ত্বে বদল ঘটানো উচিত বলে মনে করেন ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাসকর। সেক্ষেত্রে দীনেশ কার্তিকের পরিবর্তে এই বিদেশি ক্রিকেটারকে শাহরুখ খানের দলের অধিনায়ক হিসেবে দেখতে চান গ্রেট সানি।

অন্যতম ভারসাম্যযুক্ত দল

অন্যতম ভারসাম্যযুক্ত দল

কলকাতা নাইট রাইডার্সের এবারের দলকে আইপিএল ২০২০-এর অন্যতম ভারসাম্যযুক্ত দল বলেছেন সুনীল গাভাসকর। এই দলের ব্যাটিং ও বোলিং বিভাগের সামঞ্জস্য দুর্দান্ত বলেও আখ্যা দিয়েছেন ভারতীয় কিংবদন্তি। তাঁর মতে, এবার কেকেআরে যে যে প্রতিভা অন্তর্ভূক্ত করা হয়েছে, তাতে তাঁদের আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার কথা।

দায়িত্ব ছাড়ুক কার্তিক

দায়িত্ব ছাড়ুক কার্তিক

সুনীল গাভাসকরের কথায়, এবার কেকেআর যে দল তৈরি করেছে, তাতে শুরুর দিকে ভাল কিছু করতে না পারলে অন্য উপায় ভাবা উচিত। প্রয়োজনে দীনেশ কার্তিকের কাঁধ থেকে নেতৃত্বের দায়িত্ব সরিয়ে ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যানের মাথায় মুকুট পরানো উচিত বলে মনে করেন সানি।

মর্গ্যান ভালই করবেন

মর্গ্যান ভালই করবেন

ইংল্যান্ডকে ৫০ ওভারের বিশ্বকাপ দেওয়া ইয়ন মর্গ্যান যে টি-টোয়েন্টি ফর্ম্যাটেও দুর্দান্ত নেতা, তা প্রমাণিত। আইপিএল ২০২০-তে কেকেআরের জার্সিতে নেতৃত্ব দানের সুযোগ ফেলে মর্গ্যান ভালই পারফরম্যান্স দেবেন বলে মনে করেন সুনীল গাভাসকর।

কামিন্সের ওপর চাপ

কামিন্সের ওপর চাপ

আইপিএল ২০২০-এর জন্য অস্ট্রেলিয় ফাস্ট বোলার প্যাট কামিন্সকে সাড়ে ১৫ কোটি টাকা দিয়ে কিনেছে কেকেআর। এই টাকার অঙ্ক অজি ক্রিকেটারের ওপর চাপ বাড়াবে বলে মনে করেন সুনীল গাভাসকর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+