আইপিএল ২০২০ : কলকাতা বনাম হায়দরাবাদ, কার কার পারফরম্যান্সের দিকে তাকিয়ে থাকবে দুই দল

আইপিএল ২০২০ : কলকাতা বনাম হায়দরাবাদ, কার কার পারফরম্যান্সের দিকে তাকিয়ে থাকবে দুই দল

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। ম্যাচ ঘিরে উন্মাদনার পারদ চড়ছে। এখনও পর্যন্ত টুর্নামেন্টে দুই দলের জার্সিতে সেরা পারফরম্যান্স করা ক্রিকেটারদের চিনে নেওয়া যাক। জেনে নেওয়া যাক তাঁদের নাম।

দুই দলের হয়ে সবচেয়ে বেশি রান

দুই দলের হয়ে সবচেয়ে বেশি রান

চলতি আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি রান করেছেন ডেভিড ওয়ার্নার। আট ম্যাচ খেলে তাঁর ব্যাট থেকে এসেছে ২৮৪ রান। কেকেআরের জার্সিতে আইপিএলে সর্বাধিক ২৭৫ রান করেছেন শুভমান গিল।

দুই দলের হয়ে সর্বাধিক উইকেট

দুই দলের হয়ে সর্বাধিক উইকেট

সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে চলতি আইপিএলে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন লেগ স্পিনার রশিদ খান। আট ম্যাচ খেলে ১০ উইকেট নিয়েছেন তিনি। কেকেআরের জার্সিতে সর্বাধিক ৬ উইকেট নিয়েছেন আন্দ্রে রাসেল, শিবম মাভি ও বরুণ চক্রবর্তী।

সবচেয়ে বেশি অর্ধশতরান

সবচেয়ে বেশি অর্ধশতরান

সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে চলতি আইপিএল সবচেয়ে বেশি তিনটি অর্ধশতরান এসেছে জনি বেয়ারস্টোর ব্যাট থেকে। দুটি অর্ধশতরান করেছেন কেকেআরের শুভমান গিল।

ব্যাটিং স্ট্রাইক রেট

ব্যাটিং স্ট্রাইক রেট

সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে চলতি আইপিএলে ১৪৪.৭৬-এর স্ট্রাইক রেটে ব্যাট করেছেন কেন উইলিয়ামসন। কেকেআরের আন্দ্রে রাসেলের ব্যাটিং স্ট্রাইক রেট ১৪২।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+