সানরাইজার্সের বিরুদ্ধে আইপিএল ২০২০তে রেকর্ড ভালে না দিল্লির, ভাগ্য ফেরাতে পারবে কি শ্রেয়সরা
সানরাইজার্সের বিরুদ্ধে আইপিএল ২০২০তে রেকর্ড ভালে না দিল্লির, ভাগ্য ফেরাতে পারবে কি শ্রেয়সরা
রবিবার আইপিএলের মেগা দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে হাইভোল্টেজ মহারণ। একদিকে আইপিএলে টানা চার ম্যাচ জিতে প্রত্যাবর্তনে পর স্বপ্নের ফর্মে থাকা সানরাইজার্স। অন্য দিকে লিগের শেষ দিকে ছন্দ হারানো দিল্লি ক্যাপিটালস। শেষ হাসি কে হাসবে সেটাই এখন দেখার। তার আগে আইপিএল ২০২০তে দুই দলের মুখোমুখি লড়াইয়ে কী ফল হয়েছিল জেনে নেওয়া যাক।

ব্যাটিং পারফর্ম্যান্স
আইপিএল ২০২০ অভিযানে লিগের তৃতীয় ম্যাচেই দিল্লির বিরুদ্ধে ম্যাচ খেলেছিল সানরাইজার্স। সেই ম্যাচে রশিদ খানের দুর্দান্ত বোলিংয়ে ম্যাচ জিতেছিল সানরাইজার্স। প্রথমে ব্যাট হাতে ওয়ার্নাররা স্কোরবোর্ডে ১৬২ রান তোলে। জনি বেয়ারস্টো ৫৩ ও ডেভিড ওয়ার্নার ৪৫ রান হাঁকান। কেন উইলিয়ামসনও নজর কেড়েছিলেন। ২৬ বলে কেন ৪১ রান হাঁকান।

বোলিং পারফর্ম্যান্স
জবাবে এই রান তাড়া করে দিল্লি শুরু থেকেই নিয়মিত উইকেট হারায়। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে দিল্লি ১৪৭ রানে ইনিংস শেষ করে। সানরাইজার্সের হয়ে রশিদ খান সবচেয়ে ৪ ওভারে ১৪ রান খরচে ৩টি উইকেট পান।

ফিরতি ম্যাচে ঋদ্ধিমানের বিধ্বংসী ব্যাটিং
ফিরতি ম্যাচে দিল্লির বিরুদ্ধে আরও বড় জয় সানরাইজার্সের। ব্যাটে ঋদ্ধিমান সাহা ৪৫ বলে ৮৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। ১২টি চার ও ২টি ছক্কার ঋদ্ধি ইনিংস সাজান। অপর ওপেনার ডেভিড ওয়ার্নার ৩৪ বলে ৬৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন। সানরাইজার্সের ডান-বাম ওপেনিং জুটিতে প্রথম উইকেটে কমলা আর্মি ১০৭ রান তোলে।

ফিরতি ম্যাচে সানরাইজার্সের পারফর্ম্যান্স
ঋদ্ধি-ওয়ার্নারের এমন ব্যাটিংয়ে ভর করে সানরাইজার্স ২১৯ রান তুলতে পারে। এই রান তাড়া করে দিল্লি ১৯ ওভারে ১৩১ রানে অলআউট হয়েছিল। এবারও বল হাতে সানরাইজার্সের নায়ক রশিদ খান। আফগান স্পিনারের ৩টি উইকেটের পাশাপাশি সন্দীপ শর্মা ও টি নটরাজন ২টি করে উইকেট নেন। ৮৮ রানে ম্যাচ জেতে সানরাইজার্স।

২ টি হার
ফলে আইপিএল ২০২০তে দুবারই সানরাইজার্সের বিরুদ্ধে ব্যাটিং ভরাডুবিতে ম্যাচ হেরে বসেছে, দিল্লি ক্যাপিটালস। এবার দ্বিতীয় প্লে অফে তারা ঘুরে দাঁড়াতে পারে কিনা, সেটাই এখন দেখার।












Click it and Unblock the Notifications