আইপিএল ২০২০: পাঞ্জাব-রাজস্থান ম্যাচে মন মজেছে সৌরভের, কোন বার্তা দিলেন বিসিসিআই সভাপতি

আইপিএল ২০২০ : পাঞ্জাব-রাজস্থান রোমহর্ষক ম্যাচে মজে এই বার্তা লিখলেন বিসিসিআই সভাপতি সৌরভ

রোমহর্ষক লড়াইয়ে আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে জয় হাসিল করেছে রাজস্থান রয়্যালস। ম্যাচ এবং ক্রিকেটারদের প্রতিভা দেখে মুগ্ধ হয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। ওই ম্যাচে মজে সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তাও দিয়েছেন মহারাজ।

কী লিখেছেন সৌরভ

কী লিখেছেন সৌরভ

কিংস ইলেভেন পাঞ্জাব ও রাজস্থান রয়্যালসের রুদ্ধশ্বাস ম্যাচ শেষের পর তা নিয়ে টুইট করেছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। এই ম্যাচ দেখে যে কতটা মুগ্ধ হয়েছেন, তা বুঝিয়েছেন মহারাজ। পাঞ্জাব এবং রাজস্থানের রোমহর্ষক ম্যাচে দুর্দান্ত প্রতিভা প্রদর্শিত হয়েছে বলে লিখেছেন বিসিসিআই সভাপতি।

বিশ্বের সেরা লিগ আইপিএল

চলতি বছরের মার্চে শুরু হওয়ার কথা ছিল আইপিএল। করোনা ভাইরাসের জেরে সেই সময় এই প্রতিযোগিতা স্থগিত করে দেওয়া হয়েছিল। দীর্ঘ টালবাহানার পর সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হয়েছে আইপিএল। যতটা এগিয়েছে, তাতে টুর্নামেন্ট যে সুপার হিট, তা মেনে নিচ্ছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। এর জন্য বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিব জয় শাহের সাহস, বিচারবুদ্ধি এবং লেগে থাকার মানসিকতাকে কুর্নিশ করছে ক্রিকেট বিশ্ব। অন্যদিকে মহারাজ নিজে জানালেন যে পাঞ্জাব বনাম রাজস্থানের মতো ম্যাচের জন্যই বিশ্বের সর্বাধিক জনপ্রিয় লিগ আইপিএল। তাই হয়তো এই ইভেন্ট আয়েজনের জন্য এত মরিয়া হয়ে উঠেছিলেন বিসিসিআই সভাপতি।

রাজস্থানের দুর্দান্ত জয়

রাজস্থানের দুর্দান্ত জয়

শারজায় হওয়া রবিবারের ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ২২৩ রান তুলেছিল কিংস ইলেভেন পাঞ্জাব। শতরান করেছিলেন মায়াঙ্ক আগরওয়াল। জবাবে তিন বল বাকি থাকতেই ৬ উইকেট হারিয়ে নির্ধারত লক্ষ্যে পৌঁছে যায় রাজস্থান। আইপিএলের ইতিহাসে এর আগে এত রানের লক্ষ্য তাড়া করে জয় হাসিল করেনি কোনও দল।

রাহুল-স্যামসন শো

রাহুল-স্যামসন শো

তরুণ সঞ্জু স্যামসনের ৪২ বলে ৮৫ এবং রাহুল তেওয়াতিয়ার ৩১ বলে ৫৩ রানের দৌলতে ম্যাচ জেতে রাজস্থান রয়্যালস। তাঁদের লড়াইয়ে কুর্নিশ জানিয়েছেন স্বয়ং বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+