আইপিএল ২০২০ : কোন ক্রিকেটারের পাওয়ার হিটিংয়ে বোল্ড হয়ে গিয়েছেন মান্ধানা?

আইপিএল ২০২০ : কোন ক্রিকেটারের পাওয়ার হিটিংয়ে বোল্ড হয়ে গিয়েছেন মান্ধানা?

বুধবার কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) কাছে ৩৭ রানে আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচ হেরে যাওয়া রাজস্থান রয়্যালসকেই পছন্দ ভারতের মহিলা ক্রিকেট দলের বাঁ-হাতি ওপেনার স্মৃতি মান্ধানার। ওই দলের এক ব্যাটসম্যানের পাওয়ার হিটিং দেখে তিনি এতটাই মুগ্ধ হয়েছেন, যে তাঁকে ছাড়া আর কিছু ভাবতেই পারছেন না দেশের মহিলা ক্রিকেটের আইকন।

স্যামসনে মুগ্ধ স্মৃতি

স্যামসনে মুগ্ধ স্মৃতি

আইপিএল ২০২০-তে সঞ্জু স্যামসনের সাবলীল পাওয়ার হিটিং দেখে মুগ্ধ হয়েছেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের বাঁ-হাতি ওপেনার স্মৃতি মান্ধানা। জানিয়েছেন যে তিনি সঞ্জুর ব্যাটিংয়ের ভক্ত হয়ে গিয়েছেন। চলতি টুর্নামেন্টে স্যামসন যেভাবে ব্যাট করছেন, তা এক অসাধারণ বলে আখ্যা দিয়েছেন স্মৃতি।

রাজস্থানকে সমর্থন করছেন স্মৃতি

রাজস্থানকে সমর্থন করছেন স্মৃতি

কোনও রাখঢাক না রেখে স্মৃতি মান্ধানা জানিয়েছেন যে শুধুমাত্র সঞ্জু স্যামসনের জন্যই আইপিএল ২০২০-তে তিনি রাজস্থান রয়্যালসকে সমর্থন করছেন। সঞ্জু ছাড়াও দেশের অন্যান্য তরুণ ক্রিকেটাররা চলতি টুর্নামেন্টে যেভাবে খেলছেন, তা থেকে তিনি শিখছেন বলে জানিয়েছেন ভারতীয় মহিলা ক্রিকেটের আইকন।

আইপিএল ২০২০-তে সঞ্জু

আইপিএল ২০২০-তে সঞ্জু

আইপিএল ২০২০-তে এখনও পর্যন্ত তিন ম্যাচ খেলে ১৬৭ রান করেছেন সঞ্জু স্যামসন। দুটি অর্ধশতরান এসেছে তাঁর ব্যাট থেকে। যদিও কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে বুধবারের ম্যাচে সেভাবে জ্বলে ওঠেনি তরুণ তারকার ব্যাট।

স্যামসনের আইপিএল কেরিয়ার

স্যামসনের আইপিএল কেরিয়ার

আইপিএলে এখনও পর্যন্ত ৯৬টি ম্যাচ খেলে ২৩৭৬ রান করেছেন সঞ্জু স্যামসন। দুটি শতরান ও ১২টি অর্ধশতরান রয়েছে কেরলের উইকেটরক্ষক তথা ব্যাটসম্যানের ঝুলিতে। আইপিএলে স্যামসনের সর্বোচ্চ স্কোর অপরাজিত ১০২।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+