ভারতীয় ক্রিকেটারের এই বিরল আইপিএল রেকর্ড নজিরবিহীন প্রাপ্তি, মত গম্ভীরের

ভারতীয় ক্রিকেটারের এই বিরল আইপিএল রেকর্ড নজিরবিহীন প্রাপ্তি, মত গম্ভীরের

আইপিএলের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে টানা ২ম্যাচে সেঞ্চুরির বিরল নজির গড়েছেন শিখর ধাওয়ান। আইপিএলে ২০০৮ সাল থেকে খেললেও শিখরের ব্যাটে কোনও শতরান ছিল না। ২০২০ সালে মরুশহরের আইপিএলে ধাওয়ানের শুরুটাও খুব একটা সুখকর হয়নি। কিন্তু টুর্নামেন্ট এগিয়েছে ফর্মে খুঁজে পেয়েছেন গব্বর। এরপরই চেন্নাই সুপার কিংস ও কিংস ইলেভেন পাঞ্জাব ম্যাচে ব্যাক টু ব্যাক শতরান ভারতীয় ওপেনারের।

ভারতীয় ক্রিকেটারের এই বিরল আইপিএল রেকর্ড নজিরবিহীন প্রাপ্তি, মত গম্ভীরের

দিল্লির জার্সিতে পর পর দুই ম্যাচে শতরান হাঁকিয়ে আইপিএলে ইতিহাসে নিজের নাম তুলে ফেলেছেন ধাওয়ান। আর গব্বরে এই রেকর্ডকেই বড় অ্যাচিভমেন্ট বললেন গৌতম গম্ভীর।

দিল্লি বনাম সানরাইজার্স ম্যাচের আগে সোশ্যাল মিডিয়ায় এক ক্রিকেট শোয়ে গম্ভীর বলেন, 'ধাওয়ানের বিরল রেকর্ড নজিরবিহীন প্রাপ্তি। আইপিএলের মতো মারকাটারি ক্রিকেট টুর্নামেন্ট কোনও ভারতীয় তো নয়ই, কোনও বিদেশি ক্রিকেটারও এর আগে টানা ২ ম্যাচে সেঞ্চুরি হাঁকাতে পারেননি। টি-২০ ক্রিকেটে পর পর দুটি সেঞ্চুরি পাওয়া বেশ কঠিন, সেটাই এবছর হাসতে হাসতে করে দেখিয়েছেন শিখর ধাওয়ান।'

প্রসঙ্গত চেন্নাই ম্যাচে ধাওয়ান ৫৮ বলে ১০১ রান হাঁকিয়ে অপরাজিত থাকেন। পরের ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ধাওয়ান ৬১ বলে ১০৬ রানে নটআউট থাকেন। চলতি আইপিএলে ১১ ম্যাচ খেলে ধাওয়ান ৪৭১ রান হাঁকান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+