আইপিএল ২০২০: সৌরভ-সচিনকে ট্যাগ করে টি-২০ ক্রিকেটের উন্নতিতে বিরাট পরামর্শ শেন ওয়ার্নের

আইপিএল ২০২০: সৌরভ-সচিনকে ট্যাগ করে টি-২০ ক্রিকেটের উন্নতিতে বিরাট পরামর্শ শেন ওয়ার্নের

আইপিএল ২০২০ ক্রিকেট ধমাকায় মুগ্ধ ক্রিকেট দুনিয়া। এবছর আইপিএলে প্রথম দুসপ্তাহের মধ্য়ে হয়েছে একাধিক থ্রিলার লড়াই , যার মধ্য়ে ফ্যানেরা পেয়েছেন দুটি সুপার ওভার ম্যাচ। এমন দুর্ধর্ষ সব ম্যাচ দেখে কিংবদন্তি শেন ওয়ার্ন মনে করছেন আইপিএল ২০২০র এই মঞ্চই বলে দিচ্ছে টি-২০ ক্রিকেট কতটা জনপ্রিয় ও প্রতিদিনই টি-২০ ক্রিকেটে কতটা উন্নতি হচ্ছে। আর সেই জন্যে টি-২০ ক্রিকেটকে আরও জনপ্রিয় ও উত্তেজক করতে এবার মূল্যবান তিনটি পরামর্শ দিলেন শেন ওয়ার্ন। সোশ্যাল মিডিয়ায় সৌরভ-সচিন-লারাদের ট্যাগ করে এই টি-২০ ক্রিকেটের উন্নতিতে তিন পরামর্শের কথা জানালেন ওয়ার্ন।

পরামর্শ ১

পরামর্শ ১

ওয়ার্নের মতে টি-২০ ক্রিকেটকে আরও জনপ্রিয় করতে হলে বড় মাঠগুলিতে বাউন্ডারি বড় করতে হবে। টি-২০ ক্রিকেট ব্যাটসম্যানদের খেলা। প্রতি বলেও ব্যাটসম্যানরা চালিয়ে খেলে চার-ছক্কা হাঁকানোর চেষ্টা করেন। মাঠের বাউন্ডারির দৃরত্ব ছোট হলে ব্যাটসম্যানরা সহজেই ছক্কা হাঁকাতে পারেন। বাউন্ডারি বড় করলে বোলাররা সুবিধে পাবেন। এতে ক্রিকেটে ব্যাটসম্যানও বোলারের মধ্য়ের লড়াইয়ে ভারসাম্য আসবে, ব্যাটে-বলের লড়াই আরও জমে উঠবে মনে করেন ওয়ার্ন।

পরামর্শ ২

পরামর্শ ২

শারজার মতো ছোট মাঠগুলির ক্ষেত্রে বাউন্ডারি বাড়ানো সম্ভব না। এমন মাঠগুলিতে বাউন্ডারি লাইনের সামনের ঘাসগুলি লম্বা করার জন্যে পরামর্শ দিয়েছেন ওয়ার্ন।

পরামর্শ ৩

পরামর্শ ৩

চার নয়, বোলাররা পাঁচ ওভার বল করুক। টি-২০ ক্রিকেটের উন্নতির জন্য ওয়ার্ন এমনটাই ভাবছেন। এতে কৃপণ বোলারদের ব্যবহার করে ব্যাটসম্যানদের উপর প্রতিপক্ষের অধিনায়ক আরও বেশি চাপ তৈরি করতে পারবে। ব্যাটে-বলে ভারসাম্য আসবে মনে করছেন ওয়ার্ন।

পরামর্শ ৪

পরামর্শ ৪

টি-২০ ক্রিকেটের উন্নতির জন্য ফ্ল্যাট পিচের পরিবর্তে টেস্ট ক্রিকেটের চতুর্থ দিনের উইকেট চাইছেন ওয়ার্ন। এতে স্পিনারা সুবিধে পাবেন, পেসাররা ও পাবেন, দারুণ একটা সামঞ্জস্য থাকবে বলে মনে করছেন ওয়ার্ন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+