আইপিএল ২০২০ : ওপেনে নেমে ঝোড়ো ব্যাটিং কারানের, ধোনির পরিকল্পনা সফল
আইপিএল ২০২০ : ওপেনে নেমে ঝোড়ো ব্যাটিং কারানের, ধোনির পরিকল্পনা সফল
ফাটকা খেললেন এমএস ধোনি। পরিকল্পনা কার্যত সফল হল। আইপিএল ২০২০-তে প্রথমবার ওপেন করতে নেমে সিএসকে-র জার্সিতে ঝোড়ো শুরু করলেন বাঁ-হাতি স্যাম কারান। নতুন ভূমিকায় পাস মার্কস পেলেন ইংল্যান্ড অল রাউন্ডার।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন সিএসকে অধিনায়ক এমএস ধোনি। কার্যত ডু অর ডাই ম্যাচে সবাইকে অবাক করে ফাফ ডুপ্লেসিসের সঙ্গে স্যাম কারানকে ওপেনে পাঠান চেন্নাই অধিনায়ক।
শুরুটা ধীরে করলেও ধীরে ধীরে গিয়ার বদল করেন কারান। ২১ বলে ৩১ রানের ছোট অথচ গুরুত্বপূ্র্ণ ইনিংস খেলেন ইংল্যান্ড অল-রাউন্ডার। তিনটি চার ও দুটি ছক্কা এসেছে স্যাম কারানের ব্যাট থেকে। দলের দ্বিতীয় ওপেনার ফাফ ডুপ্লেসিস শূন্য রানে আউট না বলে সিএসকে-র ওপেনিং জুটিতে আরও রান উঠত। তবু কারানকে ওপেনে নামিয়ে ধোনি যে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, তা বলাই বাহুল্য।
চলতি টুর্নামেন্টে এই প্রথমবার আগে ব্যাট করার সুযোগ পেল চেন্নাই সুপার কিংস। তার ফায়দা নিতে মরিয়া মহেন্দ্র সিং ধোনি শিবির। আইপিএল ২০২০-তে এখনও পর্যন্ত সাত ম্যাচ খেলা সিএসকে মাত্র দুটি মোকাবিলা জিততে পেরেছে। প্লে-অফে ওঠার সম্ভাবনা জিইয়ে রাখতে আজকের ম্যাচ জিততেই হবে চেন্নাই সুপার কিংসের। জিততে হবে কমপক্ষে আরও চারটি ম্যাচ। তবেই ২০১০ সালের ইতিহাস পুনরাবৃত্তি হওয়া সম্ভব।
দশ বছর আগে আইপিএলের মাঝপথে সাত নম্বর স্থানেই ছিল চেন্নাই সুপার কিংস। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে টুর্নামেন্টের ফাইনাল খেলার পাশাপাশি চ্যাম্পিয়নও হয়েছিলেন এমএস ধোনিরা। তবে এবার লড়াইটা যে আরও কঠিন, তা মেনে নিয়েছেন ক্যাপ্টেন কুল। সবার আগে আজকের ম্যাচ জেতাটা বেশি দরকারি বলে জানিয়েছেন সিএসকে নেতা।












Click it and Unblock the Notifications