আইপিএল ২০২০: দাম পেল না ওয়ার্নারের ইনিংস, পেসারদের কাঁধে চেপে শারজায় বড় জয় মুম্বইয়ের
আইপিএল ২০২০: দাম পেল না ওয়ার্নারের ইনিংস, পেসারদের কাঁধে চেপে শারজায় বড় জয় মুম্বইয়ের
ওয়ার্নারের দামি ইনিংসের পরও শেষরক্ষা হল না। শেষ ৩ ওভারে সানরাইজার্সের জয়ের জন্যে প্রয়োজন ছিল ৫১ রান। সেই রান তাড়া করার মুহূর্তে অভিষেক-সামাদকে নিয়ে আশা তৈরি হলেও ১৯ তম ওভারে অভিজ্ঞ জসপ্রীত বুমরাহ ২ ক্রিকেটারকেই সাজঘরে ফিরিয়ে মুম্বইয়ের মুখে হাসি ফোটালেন। যারপর শেষ ওভারে পোলার্ড ২ রান খরচ করায়, শারজায় হাসতে হাসতে ম্যাচ জিতে নিল মুম্বই ইন্ডিয়ান্স। মিডল অর্ডারে বিস্ফোরক ব্যাটিং করতে না পারায় মুম্বইয়ের বিরুদ্ধে ৩৪ রানে ম্যাচ হেরে বসল সানরাইজার্স।

ম্যাচের টার্নিং পয়েন্ট কোনটি
শারজায় এদিন সানরাইজার্সের বিরুদ্ধে মুম্বই শেষ ওভারে ২১ রান হাঁকায়। সৌজন্য ক্রুণাল পান্ডিয়া। শেষ ওভারের তৃতীয় বলে খেলতে এসে ক্রুণাল ২টি চার ও ২টি ছক্কা হাঁকান। ৪ বলে ক্রুণালের এই ২০ রানের ইনিংসই এদিন শেষ পর্যন্ত ম্যাচের পার্থক্য গড়ে দিল।

রোহিত ফ্লপ হলেও বড় রান তুলে সানরাইজার্সকে চাপে রাখে মুম্বই
এদিন টস জিতে প্রথমে ব্যাট করে মুম্বই ইন্ডিয়ান্স স্কোরবোর্ডে ২০৮ রান যোগ করে। রোহিত শর্মা ফ্লপ করার পর আইপিএল ১৩ তে প্রথমবার বড় রান পেলেন বাঁ-হাতি ডি'কক। তাঁর ৬৭ রান ভর করে মুম্বই বড় রানের টার্গেট ছুঁড়ে দেয়।

ওয়ার্নারের দুরন্ত হাফ সেঞ্চুরি
২০৯ রান তাড়া করে এদিন সানরাইজার্সের হয়ে ডেভিড ওয়ার্নার হাফ সেঞ্চুরি হাঁকালেন। চার ম্যাচ খেলে আইপিএল ২০২০তে ওয়ার্নারের বড় রান ছিল না। এদিন পঞ্চম ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে বিধ্বংসী খেলে ওয়ার্নার ৪৪ বলে ৬০ রান হাঁকান। ৫টি চার ও ২টি ছক্কায় ইনিংস সাজিয়েছেন অজি ওপেনার।

মিডল অর্ডারের ব্যাটিং ব্যর্থতা
ওয়ার্নারের ওপেনিং সঙ্গী জনি বেয়ারস্টো ২৫ রান করে হন। রান তাড়া করতে নেমে প্রথম দশ ওভারে সানরাইজার্স ৯৪ রানে ২ উইকেট হারিয়েছিল। পরের সময়টা মনীশ পান্ডে ১৯ বলে ৩০ রান হাঁকান। কিন্তু কেন উইলিয়ামসন, প্রিয়ম গর্গরা রান না পাওয়াতে মিডল অর্ডারের ব্যর্থতার ফলে ম্যাচ হারল সানরাইজার্স।

পেসারদের কাঁধে চেপে মুম্বইয়ের জয়
মুম্বইয়ের হয়ে ৩ পেসার বুমরাহ, প্যাটিনসন ও বোল্ট এদিন ২টি করে উইকেট নিয়েছেন। পেসারদের কাঁধে চেপে শারজায় ৩৪ রানে বড় জয় মুম্বইয়ের।












Click it and Unblock the Notifications