আইপিএল ২০২০ : কোভিড-১৯ যোদ্ধাদের শ্রদ্ধা জানাতে বিশেষ উদ্যোগ আরসিবি-র

আইপিএল ২০২০ : কোভিড-১৯ যোদ্ধাদের শ্রদ্ধা জানাতে বিশেষ উদ্যোগ আরসিবি-র

করোনা ভাইরাসের আবহেই শনিবার অর্থাৎ ১৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে আইপিএল। অতিমারী পরিস্থিতিতে এই টুর্নামেন্ট বিশ্বের দরবারে দৃষ্টান্ত স্থাপন করবে বলে মনে করেন ক্রিকেট প্রেমীরা। করোনা ভাইরাসকে সঙ্গে নিয়েও আইপিএল সাফল্যের শিখরে পৌঁছবে বলে বিশ্বাস করে বিসিসিআই। এসবের মধ্যেই টুর্নামেন্ট উপলক্ষ্যে বিশেষ উদ্যোগ নিতে চলেছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

আইপিএল ২০২০ : কোভিড-১৯ যোদ্ধাদের শ্রদ্ধা জানাতে বিশেষ উদ্যোগ আরসিবি-র

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে যারা সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন, সেই সব ডাক্তার, স্বাস্থ্যকর্মী, পুলিশ, আপদকালীন পরিষেবা প্রদানকারী ব্যক্তিদের এবারের আইপিএলে শ্রদ্ধা জানাতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এবার বিরাট কোহলিদের জার্সির পিছনে কোভিড-১৯ যোদ্ধাদের উদ্দেশে লেখা থাকবে। 'মাই কোভিড হিরোজ' লেখা সমেত আরসিবি-র নতুন জার্সি সামনে এনেছেন অধিনায়ক বিরাট কোহলি নিজে। দলের এই উদ্যোগের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তিনি।

২১ সেপ্টেম্বর এবারের আইপিএল অভিযান শুরু করছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হচ্ছেন বিরাট কোহলিরা। কোভিড-১৯ যোদ্ধাদের সম্মান জানাতে এবারের আইপিএল স্মরণীয় করতে তাঁরা মুখিয়ে রয়েছেন বলে জানিয়েছেন বিরাট কোহলি। বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা তিন কোটি ছাড়িয়ে গিয়েছে। প্রাণ হারিয়েছেন প্রায় সাড়ে ৯ লক্ষ মানুষ। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৫১ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। প্রাণ হারিয়েছেন ৮৩ হাজারেরও বেশি মানুষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+