আইপিএলে কেকেআর-কে পর্যুদস্ত করে আবেগপ্রবণ আরসিবি নেতা কোহলি! দিলেন অভিমানী বার্তা

আইপিএলে কেকেআর-কে পর্যুদস্ত করে আবেগপ্রবণ আরসিবি নেতা কোহলি!

আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) আট উইকেটে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দুর্দান্ত এই জয়ের পর আবেগতাড়িত হয়ে পড়েছেন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি। আনন্দের মধ্যে অভিমান ঝড়ে পড়েছে দেশের ক্রিকেট আইকনের গলা থেকে। ঠিক কী বলেছেন বিরাট, তা জেনে নেওয়া যাক।

আরসিবি-র দুর্দান্ত জয়

আরসিবি-র দুর্দান্ত জয়

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিস কেকেআর। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৮৪ রানের বেশি তুলতে পারেননি ইয়ন মর্গ্যানরা। ৪ ওভার বল করে ৮ রান দিয়ে ৩ উইকেট নেওয়া মহম্মদ সিরাজ কেকেআরের টপ অর্ডারকে একাই গুড়িয়ে দেন। জবাবে ২ উইকেট হারিয়ে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় আরসিবি।

কী বললেন কোহলি

কী বললেন কোহলি

ম্যাচ জয়ের পর আবেগতাড়িত হয়ে পড়েছেন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি। খানিকটা অভিমানের সুরে তাঁকে বলতে শোনা গিয়েছে যে মানুষ তাঁর ও আরসিবি-র ওপর আস্থা এবং বিশ্বাস হারিয়ে ফেলেছিল। সঠিক সময়ে ক্রিকেটাররা নিজেদের প্রমাণ করতে পারায় তিনি খুশি বলে জানিয়েছেন আরসিবি অধিনায়ক।

২০১৮ এবং ২০১৯-এর ব্যর্থতা

২০১৮ এবং ২০১৯-এর ব্যর্থতা

২০১৬ সালের আইপিএলের ফাইনাল খেলা আরসিবি-র পারফরম্যান্স ২০১৭ সাল থেকে পড়তে শুরু করে। ২০১৮ এবং ২০১৯ সালের আইপিএলে পয়েন্ট তালিকার সর্বশেষ শেষ স্থানে শেষ করেছিল বিরাট কোহলির দল। সে নিরিখে চলতি আইপিএলেও যে সফল হতে পারে আরসিবি, তা কেউ বিশ্বাস করেনি। আর সেখানেই অভিমানী হয়ে পড়েছেন বিরাট কোহলি।

সিরাজের হাতে নতুন বল

সিরাজের হাতে নতুন বল

সাধারণত ক্রিস মরিস এবং নভদীপ সাইনির হাতে নতুন বল তুলে দিতে বেশি স্বচ্ছন্দ্য বোধ করেন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি। কিন্তু কেকেআরের বিরুদ্ধে বুধবারের ম্যাচে মহম্মদ সিরাজের হাতে নতুন বল তুলে দেন ভিকে। এই মাস্টার স্ট্রোকের পরিকল্পনা আগে থেকে করা হয়নি বলেই জানিয়েছেন আরসিবি অধিনায়ক। বলেছেন, প্ল্যান বি-র অন্তর্গত ছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+