আইপিএল ২০২০: রাজস্থানের কাছে ধরাশায়ী চেন্নাই, প্লে-অফের আশা কঠিন ধোনিদের

আইপিএল ২০২০: রাজস্থানের কাছে ধরাশায়ী চেন্নাই, কার্যত প্লে-অফের আশা শেষ ধোনিদের

চেন্নাইয়ের বিরুদ্ধে জয়ের জন্যে ১২৬ রান তাড়া করে ৭ উইকেটে ম্যাচ জিতে নিল রাজস্থান রয়্যালস। ১২৫ রানের স্বল্প পুজিঁ নিয়ে লড়াইয়ে নেমে ২৮ রানে একসময় ৩ উইকেট তুলে নিয়ে রাজস্থানকে চাপে ফেলে দিয়েছিল চাহার-হ্যাজেলউডরা। সেখান থেকেই ঝোড়ো ব্যাটিংয়ে দলকে জেতালেন জোস বাটলার।

১৫ বল বাকি থাকতে ২ পয়েন্ট পেল স্মিথ অ্যান্ড কোম্পানি। এই হারের ফলে আইপিএল ১৩তে ১০ ম্যাচ খেলে মাত্র ৩টে জয় চেন্নাইয়ের। আজকের ম্যাচ হারের পর ৬ পয়ন্ট নিয়ে আইপিএল ১৩-র পয়েন্ট টেবিলে আটে নেমে এল ধোনির চেন্নাই সুপার কিংস।

আইপিএল ২০২০: রাজস্থানের কাছে ধরাশায়ী হয়ে কার্যত প্লে-অফের আশা হারাল চেন্নাই

পাওয়ার প্লের মধ্যে ৩ উইকেট হারিয়ে ফেলার পর ব্যাট করতে এসে স্মিথের সঙ্গে ক্রিজে টিঁকে থাকেন জোস। পরে চালিয়ে খেলে ৪৮ বলে ৭০ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়লেন। ৭টি চার ও ২টি ছক্কার ইনিংস সাজিয়ে ম্যাচের সেরা হয়েছেন রাজস্থানের ইংলিশ ক্রিকেটার। অধিনায়ক স্মিথ তাঁকে যোগ্য সংগত দিয়ে ৩৪ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন।

ধোনির ২০০তম আইপিএল ম্যাচে এদিন বোলিং নয়, ব্যাটিং ব্যর্থতায় ম্যাচে হার চেন্নাইয়ের। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ধে্ানির দল এদিন স্কোরবোর্ডে মাত্র ১২৫ রান যোগ করতে পারে। দলের হয়ে ৩৫ বলে ৩০ রান জুড়েছেন জাদেজা। ২৮ বলে ২৮ রান করে চেন্নাইয়ের হয়ে ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ রান মহেন্দ্র সিং ধোনির।

প্রসঙ্গত চলতি আইপিএলে এই নিয়ে ১০ ম্যাচ খেলে চেন্নাই ৭টি ম্যাচে হেরে বসল। আইপিএল ১৩ অভিযানে চেন্নাইকে আরও ৪ ম্যাচ খেলতে হবে। ৪ ম্যাচ জিততে পারলে ১৪ পয়েন্ট পৌঁছবে চেন্নাই। যদিও চলতি বছরে ধোনির দলের পারফর্ম্যান্সে ভিত্তিতে চার ম্যাচের ৪টিতে জয়ের কোনও আশা দেখা যাচ্ছে না!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+