আইপিএল ২০২০ : মুম্বই ও দিল্লির সম্ভাব্য প্রথম একাদশ, পিচ রিপোর্ট ও আবহাওয়া

আইপিএল ২০২০ : মুম্বই ও দিল্লির সম্ভাব্য প্রথম একাদশ, পিচ রিপোর্ট ও আবহাওয়া

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হতে চলেছে দিল্লি ক্য়াপিটালস। হাই-ভোল্টেজ এই ম্যাচ দেখার অপেক্ষায় বসে রয়েছে ক্রিকেট বিশ্ব। তার আগে দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ দেখে নেওয়া যাক। শনিবার দুবাইয়ের আবহাওয়া ও মাঠের পিচ কেমন থাকবে, তাও জেনে নেওয়া যাক।

মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ

মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ

নেটে ব্যাটিং অনুশীলন করে চলা অধিনায়ক রোহিত শর্মা হয়তো দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধেও মাঠে নামতে পারবেন না। সেক্ষেত্রে মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য প্রথম একাদশ নিম্নরূপ।

ইশান কিষাণ, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, সৌরভ তিওয়ারি, হার্দিক পান্ডিয়া, কাইরন পোলার্ড (অধিনায়ক), ক্রুনাল পান্ডিয়া, জেমস প্যাটিনসন, রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরাহ।

দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ

দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে গত ম্যাচ হেরে গেলেও মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে একই দল নামাতে চলেছে দিল্লি ক্যাপিটালস।

অজিঙ্ক রাহানে, শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), ঋষভ পন্থ, শিমরোন হেটমায়ার, মার্কাস স্টইনিস, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রণ অশ্বিন, কাগিসো রাবাডা, আনরিচ নরকিয়া, তুষার দেশপান্ডে।

পিচ রিপোর্ট

পিচ রিপোর্ট

শনিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের পিচ ব্যাটিং সহায়ক হবে বলেই জানিয়েছেন কিউরেটর। তবে রাতের দিকে উইকেট মন্থর হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়েছে। সেক্ষেত্রে টসে জিতে আগে ব্যাটিং করাই হবে বুদ্ধিমানের কাজ।

আবহাওয়া পূর্বাভাস

আবহাওয়া পূর্বাভাস

শনিবার দুবাই তাপমাত্রা ৩০ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা কম থাকার সম্ভাবনা থাকায় ক্রিকেটাররা স্বস্তিতে খেলবেন বলেই ধরে নেওয়া যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+