আইপিএল ২০২০ : আরসিবি বনাম পাঞ্জাব, দুই দলের সম্ভাব্য প্রথম একাদশে নজর ফেরানো যাক

আইপিএল ২০২০ : আরসিবি বনাম পাঞ্জাব, দুই দলের সম্ভাব্য প্রথম একাদশে নজর ফেরানো যাক

আইপিএল ২০২০-এর ষষ্ঠ ম্যাচে মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও কিংস ইলেভেন পাঞ্জাব। বিরাট কোহলি ও কেএল রাহুল শিবিরের মধ্যে লড়াই দেখতে মুখিয়ে রয়েছে ক্রিকেট দুনিয়া। উন্মাদনার পারদও চড়ছে। সেই আঁচে দেখে নেওয়া যাক আরসিবি ও কিংস ইলেভেন পাঞ্জাবের প্রথম একাদশ কী হতে পারে।

আরসিবি-র সম্ভাব্য প্রথম একাদশ

আরসিবি-র সম্ভাব্য প্রথম একাদশ

অ্যারন ফিঞ্চ, দেবদূত পাড়িক্কল, বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডিভিলিয়ার্স, জোশ ফিলিপ (উইকেটরক্ষক), শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, উমেশ যাদব, ডেল স্টেইন, যুজবেন্দ্র চাহাল, নভদীপ সাইনি।

গত ম্যাচে সেভাবে দাগ কাটতে না পারা বরিষ্ঠ ডেল স্টেইনকে কালকের ম্যাচে বসিয়ে ক্রিস মরিসকে খেলানো হতে পারে।

কিংস ইলেভেন পাঞ্জাবের সম্ভাব্য প্রথম একাদশ

কিংস ইলেভেন পাঞ্জাবের সম্ভাব্য প্রথম একাদশ

কেএল রাহুল (অধিনায়ক ও উইকেটরক্ষক), মায়াঙ্ক আগরওয়াল, করুণ নায়ার, গ্লেন ম্যাক্সওয়েল, নিকোলাস পুরান, সরফরাজ খান, কৃষ্ণাপ্পা গৌতম, রবি বিষ্ণোই, ক্রিস জর্ডন, শেলডন কোটরেল, মহম্মদ শামি।

কালকের ম্যাচে নিকোলাস পুরানের পরিবর্তে জিমি নিশামকেও খেলাতে পারে কিংস ইলেভেন পাঞ্জাব।

আবহাওয়া ও পিচ রিপোর্ট

আবহাওয়া ও পিচ রিপোর্ট

বৃহস্পতিবার দুবাইতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পিচ ব্যাটিং সহায়ক হবে বলে জানিয়েছেন কিউরেটর।

কোথায় দেখা যাবে ম্যাচ

কোথায় দেখা যাবে ম্যাচ

স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেলে আরসিবি বনাম কিংস ইলেভেন পাঞ্জাব ম্যাচের সরাসরি সম্প্রচার হবে। হটস্টার + ডিজনিতে ম্যাচের লাইভ স্ট্রিমিং হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+