আইপিএল ২০২০ : আরসিবি ও মুম্বইয়ের সম্ভাব্য প্রথম একাদশ কেমন হবে, কেমন থাকবে পিচ এবং আবহাওয়া
আইপিএল ২০২০ : আরসিবি ও মুম্বইয়ের সম্ভাব্য প্রথম একাদশ কেমন হবে, কেমন থাকবে পিচ এবং আবহাওয়া
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ সন্ধ্যায় আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এক ম্যাচ জিতে এবং হেরে বসে থাকা দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করছেন ক্রিকেট প্রেমীরা। তার আগে দুই দলের সম্ভাব্য় প্রথম একাদশ দেখে নেওয়া যাক। কেমন থাকবে পিচ এবং আবহাওয়া, তাও জেনে নেওয়া যাক।

আরসিবি-র সম্ভাব্য প্রথম একাদশ
অ্যারন ফিঞ্চ, দেবদূত পাড়িক্কল, বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডিভিলিয়ার্স, জোশ ফিলিপে (উইকেটরক্ষক), শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, ডেল স্টেইন, নভদীপ সাইনি, যুজবেন্দ্র চাহাল, উমেশ যাদব।
কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে প্রচুর রান দেওয়া ডেল স্টেইন ও উমেশ যাদবের পরিবর্তে আজকের ম্যাচে যথাক্রমে ক্রিস মরিস ও মহম্মদ সিরাজকে খেলাতে পারে আরসিবি ম্যানেজমেন্ট।

মুম্বইয়ের সম্ভাব্য প্রথম একাদশ
কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রোহিত শর্মা (অধিনায়ক), সূর্যকুমার যাদব, কাইরন পোলার্ড, সৌরভ তিওয়ারি, হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, জেমস প্যাটিনসন, রাহুল চাহার, জসপ্রীত বুমরাহ, ট্রেন্ট।
আজ মুম্বই ইন্ডিয়ান্স দলে বদল ঘটার কোনও সম্ভাবনা নেই।

পিচ রিপোর্ট
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে অনবদ্য শতরান করেছিলেন কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক কেএল রাহুল। আজও পিচ ব্যাটিং সহায়ক হবে বলেই জানিয়েছেন কিউরেটর। তবে এই পিচ থেকে স্পিনাররা সহায়তা পাবেন বলে জানানো হয়েছে।

আবহাওয়া কেমন থাকবে
আজ দুবাইতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বরং প্যাচপ্যাচে গরমে গলদঘর্ম হয়ে খেলতে হবে বিরাট কোহলি, রোহিত শর্মাদের। অন্যান্য দিনের মতো আজও বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।












Click it and Unblock the Notifications