আইপিএল ২০২০ : টুর্নামেন্টের সবকটি সংস্করণে কেকেআরের ফলাফল দেখে নেওয়া যাক

আইপিএল ২০২০ : টুর্নামেন্টের সবকটি সংস্করণে কেকেআরের ফলাফল দেখে নেওয়া যাক

আর কয়েক ঘণ্টার মধ্যে আইপিএল ২০২০ উপলক্ষ্যে মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে লড়াইতে নামবেন দীনেশ কার্তিকরা। তার আগে দেখে নেওয়া যাক আইপিএলের প্রতি সংস্করণে কেকেআরের ফলাফল।

২০০৮ সালের আইপিএল

২০০৮ সালের আইপিএল

২০০৮ সালের আইপিএলে সাড়া জাগিয়েও পারফরম্যান্স ধরে রাখতে পারেনি কেকেআর। লিগ তালিকার ষষ্ঠ স্থানে শেষ করেছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের দল।

২০০৯ সালের আইপিএল

২০০৯ সালের আইপিএল

সৌরভ গঙ্গোপাধ্যায়কে সরিয়ে ব্রেন্ডন ম্যাককুলামকে কেকেআরের কোচ করা হয়েছিল। তাতে ফল হয়েছিল উল্টো। দক্ষিণ আফ্রিকায় হওয়া ২০০৯ সালের আইপিএলে সর্বশেষ বা অষ্টম স্থানে শেষ করেছিল কেকেআর।

২০১০ সালের আইপিএল

২০১০ সালের আইপিএল

২০১০ সালে ফের সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে আইপিএল খেলতে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। সেবারও লিগ তালিকার ষষ্ঠ স্থানে শেষ করেছিল বলিউড বাদশা শাহরুখ খানের দল।

২০১১ সালের আইপিএল

২০১১ সালের আইপিএল

কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায়কে পুরোপুরি বিদায় জানিয়ে গৌতম গম্ভীরকে কেকেআরের অধিনায়ক নির্বাচন করা হয়েছিল। সেবার কলকাতা প্লে-অফে উঠলেও চতুর্থ স্থানে আইপিএল অভিযান শেষ করেছিল।

২০১২ সালের আইপিএল

২০১২ সালের আইপিএল

গৌতম গম্ভীরের নেতৃত্বে ২০১২ সালের আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। হাই-ভোল্টেজ ফাইনালে মহেন্দ্র সিং ধোনি নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংসকে তাদেরই মাঠে হারিয়েছিল কেকেআর।

২০১৩ সালের আইপিএল

২০১৩ সালের আইপিএল

২০১৩ সালের আইপিএলে জঘন্য পারফরম্যান্সের জেরে লিগ তালিকার সপ্তম স্থানে অভিযান শেষ করেছিল কেকেআর।

২০১৪ সালের আইপিএল

২০১৪ সালের আইপিএল

২০১৪ সালের আইপিএল ফের চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান হয়েছিলেন কলকাতার রবিন উথাপ্পা (৬৬০ রান)।

২০১৫ সালের আইপিএল

২০১৫ সালের আইপিএল

২০১৫ সালের আইপিএল পঞ্চম স্থানে শেষ করেছিল কলকাতা নাইট রাইডার্স।

২০১৬ সালের আইপিএল

২০১৬ সালের আইপিএল

২০১৬ সালের আইপিএলের প্লে-অফে উঠলেও চতুর্থ স্থানে শেষ করেছিল কলকাতা নাইট রাইডার্স।

২০১৭ সালের আইপিএল

২০১৭ সালের আইপিএল

প্লে-অফে উঠেও ২০১৭ সালের আইপিএলে চার নম্বর দল হিসেবেই অভিযান শেষ করেছিল কেকেআর।

২০১৮ সালের আইপিএল

২০১৮ সালের আইপিএল

২০১৮ সালের আইপিএলেও চতুর্থ স্থানে অভিযান শেষ করেছিল দীনেশ কার্তিকের কেকেআর।

২০১৯ সালের আইপিএল

২০১৯ সালের আইপিএল

১৪টির মধ্যে মাত্র ৬টি ম্যাচ জিতে ২০১৯ আইপিএলের পঞ্চম স্থানে শেষ হয়েছিল কেকেআরের দৌড়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+