আইপিএল ২০২০: শুরু হচ্ছে মাঝ মরসুম ট্রান্সফার, কোন ক্রিকেটারকে নিতে ঝাঁপাতে পারে কেকেআর

আইপিএল ২০২০: শুরু হচ্ছে মাঝ মরসুম ট্রান্সফার, কোন ক্রিকেটারকে নিতে ঝাঁপাতে পারে কেকেআর

আইপিএল ২০২০তে আজ থেকে শুরু মাঝ মরসুম ট্রান্সফার উইন্ডো। অর্থাৎ আজ থেকে সামনের পাঁচদিন আইপিএল ১৩ -এর মাঝ মরসুমে খেলোয়াড় অদল বদল করা যাবে। এই পাঁচ দিন, নিলামের পর নিজেদের পকেটে থাকা অর্থ বুঝে নিয়ে অন্য দল থেকে ফ্র্যাঞ্চাইজিগুলি ক্রিকেটার অদল-বদল করতে পারবে। সেক্ষেত্রে কেকেআর কোন ক্রিকেটার নিতে ঝাঁপাতে পারে জেনে নেওয়া যাক।

কেন মাঝ মরসুম ট্রান্সফারে ক্রিকেটার নেওয়ার কথা ভাবতে পারে কেকেআর, কারণ ১

কেন মাঝ মরসুম ট্রান্সফারে ক্রিকেটার নেওয়ার কথা ভাবতে পারে কেকেআর, কারণ ১

এক্ষেত্রে কেকেআরের সামনে দুটি কারণ রয়েছে। প্রথমত নারিন। এবছর নারিন ব্যাটে ব্যর্থ হলেও বল হাতে চেন্নাই ও পাঞ্জাব ম্যাচ জিতিয়েছিলেন। কিন্তু পাঞ্জাব ম্যাচেই নারিনের বোলিং অ্যাকশনের বিরুদ্ধে চাকিংয়ের অভিযোগ ওঠে। ২০১৫ সালেও তাঁর বিরুদ্ধে এই অভিযোগ উঠছিল। এবছর টুর্নামেন্টে আরও ১বার এই অভিযোগ উঠলে নারিন বোলিং করা থেকে নির্বাসিত হতে পারেন। এতে টুর্নামেন্টের বিজনেস এন্ডে বড় ধাক্কা খাবে কেকেআর। যেকারণে নারিনের বিরুদ্ধে চাকিংয়ের অভিযোগ ওঠার পরই তাঁকে কেকেআর বিশ্রাম দিয়ে বোলিং শুধরে মাঠে ফেরানোর ভাবনা নিয়েছে। অন্যদিকে কুলদীপ ভরসা দিতে পারছেন না। তাই মরুশহরে আইপিএল ২০২০-র পরের ধাপে উইকেট স্লো হলে স্পিনাররা প্রধান অস্ত্র হতে পারেন মাথায় রেখে ট্রান্সফার থেকে বিকল্প ক্রিকেটার নিতে পারে কেকেআর।

কারণ ২

কারণ ২

মাঝ মরসুমে ক্রিকেটার খোঁজার দ্বিতীয় কারণে দলের ব্যাটিং। আইপিএল ২০২০-র মাঝপথে এসেও ব্যাটিং অর্ডার গুছিয়ে উঠতে পারেনি কেকেআর। প্রতি ম্যাচেই ব্যাটিংয়ে সমস্যা রয়েছে। সোমবার ব্যাটিং ব্যর্থতায় কেকেআর আরসিবির কাছে ৮২ রানে হেরে বসে। অধিনায়ক দীনেশ পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ জেতানো ইনিংস খেলে পরের ম্যাচে ফল করলেন। ওপেনিংয়ে গিল ছাড়া কেউই ধারাবাহিক নন। ফলে ব্যাটিংয়ের সমস্যা দূর করতে মাঝ মরসুমের ট্রান্সফারে ক্রিকেটারদের পুল থেকে নাইট রাইডার্স নতুন ক্রিকেটার বাছাইয়ের পথে ঝুঁকতে পারে।

ট্রান্সফারে কোনও ক্রিকেটারকে নিয়ে সবচেয়ে বেশি চাহিদা তৈরি হতে পারে

ট্রান্সফারে কোনও ক্রিকেটারকে নিয়ে সবচেয়ে বেশি চাহিদা তৈরি হতে পারে

ক্রিকেট মহলে অজিঙ্ক রাহানের নাম ঘোরাফেরা করছে। আইপিএল ২০২০তে দিল্লি ক্যাপিটালস দলে রয়েছেন অজিঙ্ক রাহানে। দিল্লির ব্যাটিং লাইন আপ দারুণ শক্তিশালী। যেকারণে অজিঙ্ক রাহানে এখনও পর্যন্ত চলতি আইপিএলে দিল্লির জার্সিতে ৬ ম্যাচ ডাগআউটে পরে থাকার পর মাত্র একটি ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন। ফলে তিনি মাঝ মরসুম ট্রান্সফারের মধ্য়ে থাকতে পারবেন।

রাহানেকে নিতে আসরে নামতে পারে তিন ফ্র্যাঞ্চাইজি

রাহানেকে নিতে আসরে নামতে পারে তিন ফ্র্যাঞ্চাইজি

রাহানকে নিতে একাধিক ফ্র্যাঞ্চাইজি ঝাঁপাতে পারে। বিশেষ করে পাঞ্জাব ও চেন্নাইয়ের নাম ঘুরপাক খাচ্ছে। চেন্নাই ও পাঞ্জাব এবছর টানা ম্যাচ হেরেই চলেছে। যেকারণে তারা রাহানেকে নিয়ে মরিয়া হতে পারে। অন্যদিকে কেকেআরও আসরে নেমে পড়তে পারে। কেকেআরের ব্যাটিং নিয়ে এবছর চর্চা তুঙ্গে। রাসেল ব্যাটে ফ্লপ করছেন,নারিন পারেননি। একমাত্র শুভমান গিল ধারাবাহিক রান পাচ্ছেন। তাই দলের ব্যাটিংয়ের শক্তি বৃদ্ধি করতে রাহানেকে নিতে কেকেআরও ঝাঁপাতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+