আইপিএল ২০২০ : মুম্বই বনাম বেঙ্গালুরু, মুখোমুখি সাক্ষাতে কার পাল্লা ভারী? দুই দলের গেম চেঞ্জার কারা?
আইপিএল ২০২০ : মুম্বই বনাম বেঙ্গালুরু, মুখোমুখি সাক্ষাতে কার পাল্লা ভারী? দুই দলের গেম চেঞ্জার কারা?
আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, তা এখন থেকেই বলে দেওয়া যায়। কারণ যে দল এই মোকাবিলা জিতবে, তারা পৌঁছে যাবে টুর্নামেন্টের প্লে-অফে। একই পর্যায়ে পৌঁছতে পরাজিত দলকে আরও একটা ম্যাচ জেতার অপেক্ষা করতে হবে। তার আগে মুখোমুখি সাক্ষাতে দুই দলের মধ্যে কার পাল্লা ভারী, তা জেনে নেওয়া যাক। একই সঙ্গে মুম্বই ও বেঙ্গালুরুর গেম চেঞ্জারদের চিনে নেওয়া যাক।

মুখোমুখি মুম্বই ও চেন্নাই
আইপিএলে এখনও পর্যন্ত ২৬ বার মুখোমুখি হয়েছে দুই দল। ১৬ বার জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। ১০ বার জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। অর্থাৎ এ লড়াইয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের পাল্লা ভারী।

শেষ দুই ম্যাচের ফল
আইপিএল ২০২০-এর প্রথম সাক্ষাতে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। দুই দলই নির্ধারিত ২০ ওভারে ২০১ রান তুলেছিল। শেষে সুপার ওভারে ম্যাচ জিতেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ২০১৯ সালের আইপিএলের দ্বিতীয় সাক্ষাতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭১ রান তুলেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ছয় বল বাকি থাকতেই ৫ উইকেট হারিয়ে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে গিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স।

মুম্বই ইন্ডিয়ান্সের গেম চেঞ্জার কারা
ফিট থাকলে অধিনায়ক রোহিত শর্মা মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং বিভাগের প্রধান গেম চেঞ্জারের ভূমিকা পালন করবেন। দলে রয়েছেন কুইন্টন ডি কক, ইশান কিষাণ, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়ার মতো ব্যাটসম্যানরাও। বোলিং বিভাগকে নেতৃত্ব দিচ্ছেন জসপ্রীত বুমরাহ, ট্রেন্ট বোল্টের মতো তারকারা।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের গেম চেঞ্জার কারা
অধিনায়ক বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ব্যাটিং বিভাগের প্রধান স্তম্ভ। দলে রয়েছেন অ্যারন ফিঞ্চ, দেবদত্ত পাড়িক্কল, এবিডি ভিলিয়ার্সের মতো গেম চেঞ্জাররা। বোলিং বিভাগকে ভরসা জুগিয়েই চলেছেন ক্রিস মরিস, যুজবেন্দ্র চাহাল, নভদীপ সাইনির মতো দক্ষ ক্রিকেটাররা।












Click it and Unblock the Notifications