আইপিএল ২০২০: দিল্লি বধে শীর্ষস্থানে উঠে এল মুম্বই, একনজরে পয়েন্ট টেবিল দেখে নিন
আইপিএল ২০২০: দিল্লি বধে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে মুম্বই, একনজরে পয়েন্ট টেবিল দেখে নিন
আবুধাবিতে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে উঠে এল মুম্বই ইন্ডিয়ান্স। সুপার সানডেতে এদিন দিল্লির বিরুদ্ধে ১৬২ রান তাড়া করতে নেমে ২ বল বাকি থাকতে রোহিতের দল ৫ উইকেটে ম্যাচ জিতে নেয়। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে এদিন ১৫০ তম ম্যাচ খেলতে নেমে ম্যাচ জিতে মাঠ ছাড়লেন হিটম্যান। সেই সঙ্গে লিগে টানা ৪ ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে,শীর্ষস্থানে উঠে আইপিএলের ইতিহাসে চার বারের চ্যাম্পিয়ন ফ্র্যাঞ্চাইজি।

একনজরে পয়েন্ট টেবিল
১) ৭ ম্যাচের মধ্য়ে ৫ টি জয় ও ২ টি হারের পর ১০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে মুম্বই ইন্ডিয়ান্স
২) ৭ ম্যাচের মধ্য়ে ৫ টি জয় ও ২ টি হারের পর ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে দিল্লি ক্যাপিটালস
৩) ৬ ম্যাচে ৪টি জয়ের পর ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে কলকাতা নাইট রাইডার্স
৪) ৬ ম্যাচে ৪টি জয়ের পর ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে চার নম্বরে আরসিবি।
৫) ৭ ম্যাচে ৩টি জয়ের পর ৬ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে সানরাইজার্স।
৬) ৭ ম্যাচে ৩টি জয়ের পর ৬ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে রাজস্থান রয়্যালস।
৭) ৭ ম্যাচে ২টি জয় নিয়ে ৪ পয়েন্ট সংগ্রহে ৭ নম্বরে চেন্নাই সুপার কিংস।
৮) ৭ ম্যাচে ১টি জয় নিয়ে ২ পয়েন্ট সংগ্রহে ৮নম্বরে কিংস ইলেভেন পা়ঞ্জাব।












Click it and Unblock the Notifications