আইপিএল ২০২০: ফিনিশার ধোনি কি 'ফিনিশ'? নাইট বোলিংয়ের সামনে স্নায়ুর চাপ হারিয়ে ধরাশায়ী মাহি
আইপিএল ২০২০: ফিনিশার ধোনি কি 'ফিনিশ'? নাইট বোলিংয়ের সামনে স্নায়ুর চাপ হারিয়ে ধরাশায়ী মাহি
ফিনিশার ধোনি কি 'ফিনিশ'? বুধবার নাইট রাইডার্সের বিরুদ্ধে ধোনির পারফর্ম্যান্স দেখার পর ভারতীয় ক্রিকেট সার্টিকে এই প্রশ্ন উঠে গেল। আইপিএল ২০২০তে এবছর ব্যাট হাতে ফর্মে নেই ধোনি। তাঁর ব্যাটিং অর্ডার নিয়ে বারেবারেই সমালোচনা হচ্ছে। এবার নাইট রাইডার্সের বিরুদ্ধে জেতা ম্যাচ হারিয়ে এলেন চেন্নাই অধিনায়ক।

১৭ তম ওভারের তৃতীয় বলে বরুণ চক্রবর্তীর ডেলিভারিতে এদিন উইকেট দিয়ে আসেন ধোনি। বড় শট হাঁকাতে গিয়ে বরুণের শিকার হয়ে ধোনি ১১ রানে সাজঘরে ফেরেন। কেকেআর ম্যাচে ধোনি যখন আউট হয়েছেন তখন ম্যাচ জেতার জন্যে চেন্নাইয়ের ২২ বলে ৩৯ রান প্রয়োজন।
অতীত বলছে এমন পরিস্থিতি ধোনির কাছে জল-ভাত। দেশের জার্সি হোক বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, এমন কঠিন পরিস্থিতিতে শেষ ওভার পর্যন্ত ম্যাচ টেনে নিয়ে যেতে পছন্দ করেন ধোনি। সেখানে এদিন স্নায়ুর চাপ হারিয়ে বরুণের বলে ধোনি মিস হিট করতে, মাহির স্টাম্প উপড়ে যায়। যে ছবি দেখার পর ৩৯ উর্ধ্ব ধোনির ফিনিশার রোল ও তাঁর ম্যাচ ফিনিশ করে আসার বর্তমান টেম্পারমেন্ট নিয়ে প্রশ্ন উঠে গেল।
অন্যদিকে সাদা বলের ক্রিকেটে ধোনির ম্যাচ-রিডিং ক্ষমতা বারবার প্রশংসা কুড়িয়েছে, সেই সঙ্গে স্নায়ুর চাপ ধরে রাখার জন্য ক্রিকেটদুনিয়া তাঁকে আজও তাঁকে কুর্ণিশ করে। সেই ধোনিই এদিন কীভাবে স্নায়ুর চাপ হারিয়ে আউট হয়ে নাইটদের ম্যাচ উপহার দিয়ে এলেন, সেই প্রশ্নও উঠছে।
প্রসঙ্গত এই ম্যাচ হারের পর ৬ ম্যাচে মাত্র ২টিতে জয় চেন্নাইয়ের। ফলে ৪ পয়েন্ট নিয়ে ধোনির দল বর্তমানে পয়েন্ট তালিকায় ৫ নম্বরে রয়েছে।












Click it and Unblock the Notifications