আইপিএল ২০২০: শারজায় সানরাইজার্সের বিরুদ্ধে টস জিতে ব্যাটিং নিল মুম্বই
আইপিএল ২০২০: শারজায় সানরাইজার্সের বিরুদ্ধে টস জিতে ব্যাটিং নিল মুম্বই
আইপিএল ২০২০তে শারজা মহারণে আজ মুম্বই ইন্ডিয়ান্স বনাম সানরাইজার্স হায়দরাবাদের লড়াই। শারজার শনিবার শেষ ম্যাচে কেকেআর বনাম দিল্লি লড়াইয়ে প্রথমে ব্যাট করে শ্রেয়স আইয়ারের দল ২২৮ রান তুলেছিল। এদিন টসে জিতে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে তাই রানের পাহাড় গড়ার জন্যে প্রথম ব্যাটিং নিলেন রোহিত শর্মা ।
রোহিত শর্মা এদিন টস জিতে সানরাইজার্সের বিরুদ্ধে ব্যাটিং নিলেন। শারজায় আজ রান তাড়া করবেন ওয়ার্নাররা। শারজার এই পিচে বড় রানের হদিশ রয়েছে, এখনও পর্যন্ত শারজাতে ৩টি ম্যাচে প্রতিটি ইনিংসেই ২০০ করে রান এসেছে।

রোহিত শর্মার দলে এদিন কোনও পরিবর্তন নেই। অন্যদিকে সানরাইজার্স দলের পরিবর্তন রয়েছে। উল্লেখ্য দুই দলই তাঁদের শেষ লড়াই জিতে আজ শারজার খেলতে নামল।
একনজরে মুম্বই ইন্ডিয়ান্স দল-
রোহিত শর্মা (অধিনায়ক), কুন্টন ডিকক, সূর্যকুমার যাদব, ঈশান কিশান, হার্দিক পান্ডিয়া, ক্রুণাল পান্ডিয়া, কাইরন পোলার্ড, জেমস প্যাটিনসন, রাহুল চাহার, জসপ্রীত বুমরাহ, ট্রেন্ট বোল্ট
একনজরে সানরাইজার্স হায়দরাবাদ দল
ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), জনি বেয়ারস্টো, মনীশ পান্ডে, কেন উইলিয়ামসন, প্রিয়ম গর্গ, অভিষেক শর্মা, আব্দুল সামাদ, রশিদ খান, সিদ্ধার্থ কউল, টি নজরাজন, সন্দীপ শর্মা












Click it and Unblock the Notifications