আইপিএল ২০২০: মুম্বই বনাম রাজস্থান, অভিষেক হয়ে গেল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নজর কাড়া পেসারের

আইপিএল ২০২০: মুম্বই বনাম রাজস্থান, অভিষেক হয়ে গেল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নজর কাড়া পেসারের

আইপিএল ২০২০ অভিযানে আবুধাবিতে আজ মুখোমুখি মুম্বই-রাজস্থান। টস জিতে এদিন শুরুতেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত রোহিত শর্মার। অর্থাৎ এদিন রান তাড়া করার চ্যালেঞ্জ নিতে হবে রাজস্থান রয়্যালসকে। মুম্বই দলে এদিন একদিকে যেমন কোনও পরিবর্তন নেই, রাজস্থান দলে তেমননি তিনটি পরিবর্তন রয়েছে।

অভিষেক অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নজর কাড়া পেসারের

অভিষেক অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নজর কাড়া পেসারের

এদিন রাজস্থান রয়্যালসের হয়ে অভিষেক হয়ে গেল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নজর কাড়া পেসারের। আজ মুম্বইয়ের বিরুদ্ধে রাজস্থানের হয়ে বল করবেন ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের হয়ে খেলা কার্তিক ত্যাগী।

কে এই কার্তিক ত্যাগী?

কে এই কার্তিক ত্যাগী?

উত্তরপ্রদেশের ১৯ বছরের এই পেসার দক্ষিণ আফ্রিকার মাটিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বল হাতে নজর কাড়েন। যুব বিশ্বকাপে ভারতের জার্সিতে ৬টি ম্যাচ খেলে ত্যাগী ১১টি উইকেট তুলে নিয়েছিলেন। এরপরই নিলামে তাঁকে দলে নিয়েছিল রাজস্থান। আজ আইপিএলের অভিষেক হল ডানহাতির।

দলে ফিরলেন যশস্বী জয়সওয়াল

দলে ফিরলেন যশস্বী জয়সওয়াল

আইপিএলে প্রথম ম্যাচ খেলার পর রাজস্থান জার্সিতে আর সুযোগ পাননি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলা বাঁ-হাতি ওপেনার যশস্বী জয়সওয়াল। এদিন রবিন উথাপ্পার পরিবর্তে দলে ফেরেন যশস্বী জসওয়াল। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ৬ ম্যাচে ৪০০ রান হাঁকিয়ে সর্বাধিক স্কোরার হয়েছিলেন।

একনজরে রাজস্থান রয়্যালস দল

একনজরে রাজস্থান রয়্যালস দল

জোস বাটলার, সঞ্জু স্যামসন (উইকেট কিপার), স্টিভ স্মিথ (অধিনায়ক), যশস্বী জসওয়াল, রাহুল তেওয়াটিয়া, টম কারান, জোফরা আর্চার, মহীপাল লোমরোর, অঙ্কিত রাজপুত, শ্রেয়স গোপাল ও কার্তিক ত্যাগী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+