আইপিএল ২০২০: মুম্বই বনাম দিল্লি, টস জিতে ব্যাটিং শ্রেয়সদের, অবশেষে দলে রাহানে, চোট পন্থের

আইপিএল ২০২০: মুম্বই বনাম দিল্লি, টস জিতে ব্যাটিং শ্রেয়সদের, অবশেষে দলে রাহানে, চোট পন্থের

আইপিএল ২০২০-র সুপার সানডের মহারণে আবুধাবিতে দিল্লি বনাম মুম্বই ডুয়েল। ১৩ তম আইপএলে দুই দল এই মুহূর্তে স্বপ্নের ফর্মে রয়েছে। পয়েন্টে টেবিলের যথাক্রমে ১ ও ২ নম্বরে দিল্লি ও মুম্বই। এবছর আইপিএলের দুই সবচেয়ে শক্তিশালী দল মুখোমুখি লড়াইয়ে কেমন খেলে সেটাই এখন দেখার। এদিন টস জিতে আবুধাবিতে ব্যাটিং নিলেন শ্রেয়স আইয়ার। অর্থাৎ শুরুতে স্কোরবোর্ডে রান তুলবে দিল্লি ক্যাপিটালস। অন্যদিকে এদিন রান তাড়া করতে ম্যাচ জয়ের চ্যালেঞ্জ নিতে হবে মুম্বই ইন্ডিয়ান্সকে।

আইপিএল ২০২০: মুম্বই বনাম দিল্লি, টস জিতে ব্যাটিং শ্রেয়সদের, অবশেষে দলে রাহানে, চোট পন্থের

প্রসঙ্গত আইপিএল ২০২০তে এখনও পর্যন্ত দিল্লি যেকটি ম্যাচে প্রথমে ব্যাট করেছে জয় পেয়েছে। এদিন দিল্লি দলে দুটি পরিবর্তন রয়েছে। চোটের কারণে এদিন উইকেটের পিছনে নেই ঋষভ পন্থ। তাঁর পরিবর্তে অ্যালেক্স ক্যারি এদিন কিপিং করবেন। অন্যদিকে দলে এলেন অজিঙ্ক রাহানে। এদিন হেটমায়ারকে বিশ্রাম দেওয়া হয়েছে। প্রসঙ্গত আইপিএল ২০২০ এদিন প্রথম ম্যাচ খেলবেন অজিঙ্ক রাহানে।

একনজরে দিল্লি দল- পৃথ্বী শ, শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার,অজিঙ্ক রাহানে, মার্কাস স্টোইনিস, অ্যালেক্স ক্যারি, রবিচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাদা, আনরিখ নর্কিয়া, হর্ষল প্যাটেল, অক্ষর প্যাটেল

অন্যদিকে মুম্বই দলে এদিন কোনও পরিবর্তন নেই। টানা তিন ম্যাচ জিতে জয়ের হ্যাটট্রিকের পর দুরন্ত ছন্দে মুম্বই। সেই কারণেই উইনিং টিম ধরে রেখে ম্যাচে নামলেন রোহিত শর্মা।

একনজরে মুম্বই দল
রোহিত শর্মা, কুন্টন ডি'কক, সূর্যকুমার যাদব, ঈশান কিশান, হার্দিক পান্ডিয়া, ক্রুণাল পান্ডিয়া, কাইরন পোলার্ড, জেমস প্যাটিনসন, জসপ্রীত বুমরাহ, ট্রেন্ট বোল্ট,রাহুল চাহার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+