আইপিএল ২০২০ : পারলেন না ক্লান্ত ধোনি, হায়দরাবাদের কাছে ৭ রানে হরে হ্যাটট্রিক সিএসকে-র
আইপিএল ২০২০ : পারলেন না ক্লান্ত ধোনি, হায়দরাবাদের কাছে ৭ রানে হার সিএসকে-র
যুবশক্তিতে ভর করে আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে চেন্নাই সুপার কিংসকে রানে হারাল সানরাইজার্স হায়দরাবাদ। চেষ্টা করেও পারলেন না ক্লান্ত-শ্রান্ত মহেন্দ্র সিং ধোনি। দৌড়ে হাঁপিয়ে গেলেন কিংবদন্তি। ফলে ব্যর্থ হল দলও। সবমিলিয়ে হলুদ শিবিরের জন্য যে সময়টা ভালো যাচ্ছে না, তা আর বলার অপেক্ষা রাখে। অন্যদিকে জিতে আইপিএল পয়েন্ট তালিকায় কিছুটা উঠল সানরাইজার্স হায়দরাবাদ।

টসে জেতে হায়দরাবাদ
শুক্রবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় সানরাইজার্স হায়দরাবাদ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পিচ ব্যাটিং সহায়ক হওয়ায় শুরুতে ব্যাটসম্যানরা সুবিধা পাবেন বলে মনে করেছিলেন হায়দরাবাদ অধিনায়ক ডেভিভ ওয়ার্নার। আগে ব্যাট করে বড় রান তুলতে চেয়েছিলেন অস্ট্রেলিয় ক্রিকেটার।

তরুণ তুর্কিদের বিস্ফোরণ
যদিও আগে ব্যাট করার সুবিধা শুরুতে তুলতে ব্যর্থ হয় হায়দরাবাদ। দুর্দান্ত পারফরম্যান্স করেন চেন্নাই সুপার কিংসের বোলাররা। কোনও রান না করে সাঝঘরে ফিরে যান হায়দরাবাদের ওপেনার জনি বেয়ারস্টো। ২৯ বলে ২৮ রান করেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার। ২১ বলে ২৯ রান করেন মনীশ পান্ডে। তবে শেষদিকে দুর্দান্ত ব্যাটিং করেন সানরাইজার্স হায়দরাবাদের তরুণ ব্যাটসম্যান প্রিয়ম গর্গ ও অভিষেক শর্মা। ২৬ বলে ৫১ রানের দারুণ ইনিংস খেলেন গর্গ। ছটি চার ও একটি ছক্কা হাঁকান। ২৪ বলে ৩১ রান করেন শর্মা। দুই ক্রিকেটারের মধ্যে ৭৭ রানের পার্টনারশিপ হয়। ম্যাচ ঘুরে যায় এখানেই। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৪ রান করে হায়দরাবাদ।

চেন্নাইয়ের বোলিং
চেন্নাই সুপার কিংসের হয়ে দুর্দান্ত বোলিং করেন দীপক চাহার। ২ গুরুত্বপূর্ণ উইকেট নেন তিনি। একটি করে উইকেট নেন শার্দুল ঠাকুর ও পীয়ূষ চাওলা।

চেন্নাইয়ের ব্যাটিং
১৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা হতাশাজনক হয় চেন্নাই সুপার কিংসের। ১ রান করে আউট হন সিএসকে ওপেনার শেন ওয়াটসন। ৮ রান করেন আম্বাতি রায়ডু। ৩ রান করে আউট হন কেদার যাদব। ২২ রান করে আউট হন ফাফ ডু প্লেসিস। ৫০ রান করলেও সেভাবে চালিয়ে খেলতে পারেননি রবীন্দ্র জাদেজা। ৩৬ বলে ৪৭ রানের ইনিংসে মাত্র চারটি চার ও একটি ছক্কা হাঁকান অধিনায়ক এমএস ধোনি। তুমুল গরমে দৌড়ে হাঁপিয়ে যান মাহি। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৭ রানে শেষ হয় চেন্নাইয়ের ইনিংস।

হায়দরাবাদের বোলিং
সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দুর্দান্ত বোলিং করেন ভুবনেশ্বর কুমার। এক উইকেট নেন তিনি। দুটি উইকেট নেন টি নটরাজন। একটি উইকেট নেন তরুণ আব্দুল সামাদ। শেষ ওভারে এমএস ধোনির বিরুদ্ধে মাথা ঠাণ্ডা রেখে বল করে নজর কাড়েন জম্মু ও কাশ্মীরের ক্রিকেটার।












Click it and Unblock the Notifications