আইপিএল ২০২০: আরসিবি বনাম রাজস্থান, টস জিতে ব্যাটিং স্টিভ স্মিথের, দুই দলের একাদশ জেনে নিন

আইপিএল ২০২০: আরসিবি বনাম রাজস্থান, রাজস্থানের বিরুদ্ধে টস জিতে ব্যাটিং বিরাট কোহলির

আবুধাবিতে আজ আরসিবি বনাম রাজস্থান রয়্যালস মহারণ। চলতি আইপিএলে শেষ ম্যাচে সুপার ওভারে মুম্বইকে হারিয়েছে আরসিবি। অন্যদিকে কেকেআরের বিরুদ্ধে শেষ ম্যাচে হেরে আজ বিরাটের দলের বিরুদ্ধে খেলতে নামল রাজস্থান রয়্যালস।

আবুধাবিতে আজ আরসিবি বনাম রাজস্থান রয়্যালস মহারণ

আইপিএল ২০২০তে এদিন প্রথম ডবল হেডার। দিনের প্রথম ম্যাচে আবুধাবিতে স্থানীয় সময় ২ টোয় খেলতে নামছে রাজস্থান-আরসিবি। আবুধাবিতে দুপুরে এই মুহূর্তের তাপমাত্রা প্রায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস। সেই কারণেই টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতে কোনও রকম ভুল করলেন না স্টিভ স্মিথ।

ফলে শুরুতে বোলিং করছে আরসিবি। তীব্র গরমের মাঝে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে আরসিবির বোলাররা এদিন কেমন বোলিংয় করেন,সেটাই এখন দেখার।

আরসিবি দলে এদিন কোনও পরিবর্তন নেই। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয়ের কম্বিনেশন ধরে রেখেই নামলেন বিরাট কোহলি।

একনজরে আরসিবি দল

অ্যারন ফিঞ্চ, দেবদূত পড়িক্কাল, বিরাট কোহলি (অধিনায়ক), এ বি ডিভিলিয়ার্স, গুরকীত সিং, শিবম দুবে, ইসুরু উদানা, ওয়াশিংটন সুন্দর, নভদীপ সাইনি, যুজবেন্দ্র চাহাল, অ্যাডাম জাম্পা।

রাজস্থান দলে এদিন পরিবর্তন রয়েছে। অঙ্কিত রাজপুতের জায়গায় আইপিএল ২০২০তে প্রথম ম্যাচ খেলতে চলেছেন মহীপাল লোমরর।

একনজরে রাজস্থান রয়্যালস দল

জোস বাটলার, স্টিভ স্মিথ (অধিনায়ক), সঞ্জু স্যামসন, রবিন উথাপ্পা, রিয়ান পরাগ, রাহুল তেওয়াটিয়া, মহীপাল লোমরর, শ্রেয়স গোপাল, টম কারান, জোফরা আর্চার, জয়দেব উনাদকট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+