আইপিএল ২০২০ কেকেআর বনাম মুম্বই ইন্ডিয়ান্স: টস জিতে রোহিতদের ব্যাটিংয়ে আমন্ত্রণ দীনেশের

আইপিএল ২০২০: কেকেআর বনাম মুম্বই ইন্ডিয়ান্স, টস জিতে রোহিতদের ব্যাটিংয়ে আমন্ত্রণ দীনেশের, দুই দলের এ

আইপিএল ২০২০তে অভিযান শুরু কলকাতা নাইট রাইডার্সের। আবুধাবিতে এদিন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ১৩ তম আইপিএলে অভিযান শুরু কেকেআরের। এদিন টস জিতে রোহিত অ্যান্ড কোম্পানিকে ব্যাটিংয়ে আমন্ত্রণ দীনশ কার্তিকের। প্রথম ব্যাট করছে মুম্বই ইন্ডিয়ান্স। এদিন রান তাড়া করবে কেকেআর।

আইপিএল ২০২০ কেকেআর বনাম মুম্বই ইন্ডিয়ান্স: টস জিতে রোহিতদের ব্যাটিংয়ে আমন্ত্রণ দীনেশের, দুই দলের এ

আইপিএল ২০২০-র অভিযান শুরুর দিনে আটে আট করার সুযোগের সামনে কেকেআর। ২০১৩ সাল থেকে আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে জয়ের ধরা অব্যাহত রেখেছে নাইটব্রিগেড। শেষবার ২০১২ সালের আইপিএলের লিগে নিজেদের প্রথম ম্যাচে তৎকালীন দিল্লি ডেয়ারডেভিলস দলের কাছে নাইট রাইডার্স ম্যাচ হেরেছিল। পরের ৭ আইপিএলে প্রথম ম্যাচ জিততে ভুল করেনি নাইটরাইডার্স। এদিন লিগ শুরুর ম্যাচ জিততে পারলে এই পরিসংখ্যানে আটে আট করার সুযোগের সামনে কেকেআর।

শেষবার আবুধাবির এই মাঠে ২০১৪ সালে মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএল ২০১৪-র অভিযান শুরু করেছিল নাইট রাইডার্স। সেই ম্যাচে মুম্বইকে ৪১ রানে হারিয়েছিল গৌতম গম্ভীরের নাইট রাইডার্স। ম্যাচে নাইট রাইডার্সের হয়ে মুম্বইয়ের বিরুদ্ধে সুনীল নারিন ৪ উইকেট নিয়েছিলেন। এদিন কেকেআর মুম্বইকে হারিয়ে ১৩ তম আইপিএল শুরু করতে পারে কিনা, সেটাই এখন দেখার।

মুম্বইয়ের বিরুদ্ধে অবশ্য কেকেআরের রেকর্ড একেবারেই ভালো না। আইপিএলের ইতিহাসে মুম্বইয়ের বিরুদ্ধে ২৫ ম্যাচ খেলে কেকেআর ১৯ ম্যাচ হেরে বসেছে। শেষবার ২০১৯ সালের লিগ পর্বের শেষ ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচ হেরেছিল নাইট রাইডার্স।

একনজরে কেকেআরের দল
শুভমান গিল, সুনীল নারিন, ইয়ন মর্গ্যান, আন্দ্রে রাসেল, নীতিশ রানা, দীনেশ কার্তিক (অধিনায়ক), নিখিল নায়েক, প্যাট কামিন্স, কুলদীপ যাদব, সন্দীপ ওয়ারিয়ার্স, শিবম মাভি।

একনজরে মুম্বই ইন্ডিয়ান্সের দল

রোহিত শর্মা, কুন্টন ডি'কক, সূর্যকূমার যাদব, সৌরভ তিওয়ারি, কাইরন পোলার্ড, হার্দিক পান্ডিয়া, ক্রুণাল পান্ডিয়া, জেমস প্যাটিনসন, রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরাহ। চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচের দলকে ধরে রেখেই মাঠে নামলেন রোহিত শর্মা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+