আইপিএল ২০২০: কেকেআর জার্সিতে অভিষেক নাগরকোটির, দেশের হয়ে বিশ্বকাপ জেতা ক্রিকেটারকে চিনে নিন

আইপিএল ২০২০: কেকেআর জার্সিতে অভিষেক নাগরকোটির, দেশের হয়ে বিশ্বকাপ জেতা ক্রিকেটারকে চিনে নিন

কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে আইপিএলে অভিষেক তরুণ ক্রিকেটারের। ১৩ তম আইপিএলে এবছর একাধিক তরুণ ক্রিকেটারের অভিষেক হয়েছে। এদিন নাইটদের হয়ে সানরাইজার্সের বিরুদ্ধে খেলতে নেমে সেই তালিকায় নাম লেখালেন কমলেশ নাগরকোটি।

আইপিএল ২০২০: কেকেআর জার্সিতে অভিষেক নাগরকোটির, দেশের হয়ে বিশ্বকাপ জেতা ক্রিকেটারকে চিনে নিন

দেশের হয়ে নিউজিল্যান্ডের মাটিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছেন নাগরকোটি। পৃথ্বী শ-শুভমান গিলদের মতো ২০১৮ সালে বিশ্বকাপ জেতার বছরেই আইপিএল নিলামে বিক্রি হন। কিন্তু চোট আঘাতে নাইট জার্সি গায়ে চাপানো হয়ে ওঠেনি।

শিবম মাভির সঙ্গে ২০১৮ সালে কমলেশ নাগরকোটিকে দলে নিয়েছিল কেকেআর। চোটের কারণে আইপিএলের শেষ দুই মরসুমেই ছিটকে গিয়েছিলেন। দীর্ঘ অপেক্ষার পর এবার আইপিএল ২০২০'তে কেকেআরের দ্বিতীয় ম্যাচে কুড়ি বছরের তরুণ পেসার অভিষেক করলেন। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে ২ উইকেট তুলে নেওয়া শিবম মাভির মতো নাগরকোটিও ঘন্টায় ১৪০ কিমি গতিবেগে ধারাবাহিকভাবে বল করে যেতে পারেন। এদিন অভিজ্ঞ প্যাট কামিন্স, আন্দ্রে রাসেলদের মাঝে বল হাতে ওয়ার্নার-বেয়ারস্টোদের বিরুদ্ধে নজর কাড়তে পারেন কিনা, সেটাই এখন দেখার।

এবছর আইপিএল অভিষেকে আরসিবির তরুণ ব্যাটসম্যান দেবদূত পড়িক্কাল,কিংস ইলেভেন পাঞ্জাবের রবি বিষ্ণোই আইপিএল অভিষেক নজর কেড়েছেন। এদিন কেকেআর জার্সিতে নগরকোটি আইপিএল অভিষেক স্মরণীয় করে রাখতে পারেন কিনা, সেটাই এখন দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+