আইপিএল ২০২০: ধোনির ২০০তম আইপিএল ম্যাচ, টস জিতে রাজস্থানের বিরুদ্ধে ব্যাটিং সিএসকের, পরিবর্তন কী কী

আইপিএলে আজ ২০০ তম ম্যাচ খেলতে নামলেন ধোনি। আবুধাবিতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মরণ বাঁচন ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত চেন্নাই অধিনায়কের।

আইপিএলে আজ ২০০ তম ম্যাচ খেলতে নামলেন ধোনি। আবুধাবিতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মরণ বাঁচন ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত চেন্নাই অধিনায়কের। আইপিএল ২০২০তে শেষ ম্যাচে দিল্লির বিরুদ্ধে হারের পর চেন্নাইয়ের সামনে প্রতি ম্যাচই এখন মাস্ট উইন। প্রতিপক্ষ রাজস্থানের কাছেও একই পরিস্থিতি। আইপিএল ২০২০-র পয়েন্ট টেবিলে নিচের দিকে থাকা দুই দলের মুখোমুখি লড়াইয়ে শেষ হাসি কে হাসবে সেটাই এখন দেখার।

আইপিএল ২০২০: ধোনির ২০০তম আইপিএল ম্যাচ, টস জিতে রাজস্থানের বিরুদ্ধে ব্যাটিং সিএসকের, পরিবর্তন কী কী

এদিন সিএসকে দল পরিবর্তন রয়েছে। চোটের কারণে গত ম্যাচে নিজের বোলিং কোটা সম্পূর্ণ করতে পারেননি ব্র্যাভো। তাঁর পরিবর্তে এদিন সিএসকে দলে খেলছেন জস হ্যাজেলউড। সেই সঙ্গে কর্ণ শর্মার পরিবর্তে এদিন অভিজ্ঞ স্পিনার পীষূষ চাওলা দলে এলেন।

অন্যদিকে রাজস্থান দলেও এদিন গুরুত্বপূর্ণ পরিবর্তন রয়েছে। গত ম্যাচে আরসিবির বিরুদ্ধে সবচেয়ে বেশি রান খরচ করে দলকে ডুবিয়েছেন জয়দেব উনাদকট। তাঁকে এদিন বাইরে যেতে হল। তাঁর পরিবর্তে রাজস্থান দলে এদিন ফিরছেন অঙ্কিত রাজপুত।

একনজরে সিএসকে একাদশ

ফ্যাফ ডুপ্লেসিস, স্যাম কারন, শেন ওয়াটসন, আম্বাতি রায়ডু, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, কেদার যাদব, দীপক চাহার, শার্দুল ঠাকুর, পীষূষ চাওলা, জোস হ্যাজেলউড।

একনজরে রাজস্থান রয়্যালস একাদশ

জোস বাটলার, রবিন উথাপ্পা, সঞ্জু স্যামসন, স্টিভ স্মিথ (অধিনায়ক), বেন স্টোকস, রিয়ান পরাগ, রাহুল তেওয়াটিয়া, জোফরা আর্চার, শ্রেয়স গোপাল, অঙ্কিত রাজপুত, কার্তিক ত্যাগী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+