আইপিএল ২০২০ : প্রথম কোয়ালিফায়ারে মুম্বইয়ের বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত দিল্লির

আইপিএল ২০২০ : প্রথম কোয়ালিফায়ারে মুম্বইয়ের বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত দিল্লির

আইপিএল ২০২০-এর মাস্ট উইন ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি ক্যাপিটালস। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে রান তাড়া করে ম্যাচ জেতা সম্ভব বলে মনে করেন শ্রেয়স আইয়ার। শিশিরের জেরে রাতে বোলারদের পক্ষে বল গ্রিপ করা মুশকিল হবে বলে মনে করেন দিল্লির অধিনায়ক।

আইপিএল ২০২০ : প্রথম কোয়ালিফায়ারে মুম্বইয়ের বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত দিল্লির

গুরুত্বপূর্ণ এই ম্যাচ যে দল জিতবে, তারা সরাসরি পৌঁছে যাবে আইপিএল ২০২০-এর ফাইনালে। যে দল হারবে, তাদের টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ালিফায়ার খেলতে হবে। তার অপেক্ষায় না থেকে আজকের ম্যাচ জিতেই আইপিএল ২০২০-এর চূড়ান্ত পর্বে পৌঁছে নিশ্চিন্ত হতে চায় দুই দলই। ফলে মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালসের মধ্যে লড়াই হাড্ডাহাড্ডি হবে বলে মনে করেন ক্রিকেট প্রেমীরা।

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে গত ম্যাচে ১০ উইকেটে ম্যাচ হারতে হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সকে। জসপ্রীত বুমরাহ, ট্রেন্ট বোল্ট ও হার্দিক পান্ডিয়ার অভাব অনুভব করেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তাই দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আজকের ম্যাচে ওই তিন তারকাকে দলে ফিরিয়েছে রোহিত শর্মা শিবির। বাদ পড়েছেন ধবল কুলকার্নি, জেমস প্যাটিনসন ও সৌরভ তিওয়ারি।

অন্যদিকে গত ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে অতি গুরুত্বপূর্ণ ম্যাচ জিতেছিল দিল্লি ক্যাপিটালস। ওই একই দল নিয়ে আজ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নামছেন শ্রেয়স আইয়াররা। লড়াই মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং বিভাগের সঙ্গে দিল্লি ক্যাপিটালসের বোলিং বিভাগের হবে বলে মনে করেন ক্রিকেট প্রেমীরা।

দিল্লি ক্যাপিটালসের একাদশ : পৃথ্বী শ, শিখর ধাওয়ান, অজিঙ্ক রাহানে, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), মার্কাস স্টইনিস, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রণ অশ্বিন, কাগিসো রাবাডা, আনরিচ নরকিয়া, ড্যানিয়েল স্যামস।

মুম্বই ইন্ডিয়ান্সের একাদশ : কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রোহিত শর্মা (অধিনায়ক), সূর্যকুমার যাদব, ইশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, কাইরন পোলার্ড, ক্রুনাল পান্ডিয়া, নাথান কুল্টার-নাইল, রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরাহ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+