আইপিএল ২০২০: সুপার ওভারের ঘোর কাটিয়ে মাঠে ফিরল পাঞ্জাব, টস জিতে ব্যাটিং দিল্লির, ২ দলে পরিবর্তন

আইপিএল ২০২০: দুবাই পাঞ্জাবের বিরুদ্ধে টস জিতল দিল্লি, ৩ পরিবর্তন নিয়ে আজ প্রথমে ব্যাটিং করছে দিল্লি, রান তাড়া করবে পাঞ্জাব

রুদ্ধশ্বাস জোড়া সুপারওভারে ম্যাচ জয়ের ঘোর কাটিয়ে আজ মাঠে ফিরল কিংস ইলেভেন পাঞ্জাব। দুবাইয়ে এদিন আইপিএল ২০২০-র পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে থাকা দিল্লি ক্যাপিটালস দলের বিরুদ্ধে ম্যাচে মুখোমুখি পাঞ্জাব। এদিন টসে হার পাঞ্জাবের। হোম টিমের ক্যাপ্টেন লোকেশ রাহুল এদিন টসে কল করতেই ভুলে গেলেন। পরে দ্বিতীয়বার তিনি কল করেন। টস জিতে পাঞ্জাবের বিরুদ্ধে ব্যাটিংয়ের সিদ্ধান্ত দিল্লি ক্যাপিটালসের। দুই দলেই এদিন একাধিক পরিবর্তন রয়েছে।

আইপিএল ২০২০: সুপার ওভারের ঘোর কাটিয়ে মাঠে ফিরল পাঞ্জাব, টস জিতে ব্যাটিং দিল্লির, ২ দলে পরিবর্তন

ম্যাচে এদিন দিল্লির হয়ে ফিরলেন ঋষভ পন্থ। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে তাঁকে বাইরে যেতে হয়েছিল। চোট সারিয়ে গেইল-রাহুলদের বিরুদ্ধে দুবাইয়ে আজ প্রত্যাবর্তন পন্থের। ফলে এদিন বাইরে বসছেন অ্যালেক্স ক্যারি, তার পরবির্তে খেলছেন সিমরন হেটমায়ের।

অন্যদিকে এদিন আনরিখ নর্কিয়াকে বিশ্রাম দিল দিল্লি, তার পরিবর্তে অস্ট্রেলিয়ার পেসার ড্যানিয়েল স্যামসকে খেলাচ্ছে ক্যাপিটালস।

অন্যদিকে কিংস ইলেভেন পাঞ্জাব দলে এদিন ক্রিস জর্ডনের জায়গায় পরিবর্তে হিসেবে নিউজিল্যান্ডের ক্রিকেটার নিসাম দলে ফিরলেন।

একনজরে কিংস ইলেভেন পাঞ্জােবের একাদশ

লোকেশ রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), মায়াঙ্ক আগারওয়াল, ক্রিস গেইল, নিকোলাস পুরান, গ্লেন ম্যাক্সওয়েল, জেমস নিসাম, দীপক হুডা, মরুগান অশ্বিন, রবি বিষ্ণোই, মহম্মদ শামি, অর্শদীপ সিং

একনজরে দিল্লি ক্যাপিটালসের একাদশ

পৃথ্বী শ, শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), ঋষভ পন্থ, সিমরন হেটমায়ের, মার্কাস স্টোইনিস, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, ড্যানিয়েল স্যামস, তুষার দেশপান্ডে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+