রাহানে-ধাওয়ানের ব্যাটে আরসিবি-কে ৬ উইকেটে হারিয়ে আইপিএল ২০২০-এর প্লে অফে দিল্লি

বিফলে বাংলার শাহবাজের লড়াই, আরসিবি-কে হারিয়ে আইপিএল ২০২০-এর প্লে অফে দিল্লি

আইপিএল ২০২০-এর মরণ-বাঁচন ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৬ উইকেটে হারাল দিল্লি ক্যাপিটালস। শিখর ধাওয়ান ও অজিঙ্ক রাহানের চওড়া ব্যাটে ভর করে টুর্নামেন্টের প্লে-অফে পৌঁছে গেলেন শ্রেয়স আইয়াররা। তালিকার দ্বিতীয় স্থানে লিগ পর্যায় শেষ করল রাজধানীর দল। ম্যাচ হেরেও প্লে-অফে পৌঁছলো আরসিবিও।

রাহানে-ধাওয়ানের ব্যাটে আরসিবি-কে ৬ উইকেটে হারিয়ে আইপিএল ২০২০-এর প্লে অফে দিল্লি

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল দিল্লি ক্যাপিটালস। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে রান তাড়া করে ম্যাচ জেতা সম্ভব বলে মনে করেছিলেন শ্রেয়স আইয়ার। শিশিরের জেরে রাতে বোলারদের পক্ষে বল গ্রিপ করা মুশকিল হবে বলে মনে করেছিলেন দিল্লি অধিনায়ক।

তা বুঝেই দুর্দান্ত পারফরম্যান্স করেন দিল্লি ক্যাপিটালসের বোলাররা। জ্বলে উঠতে পারলেন না আরসিবি অধিনায়ক বিরাট কোহলি। বিধ্বংসী হয়ে উঠতে পারলেন না এবি ডিভিলিয়ার্সও। কেবল ৪১ বলে ৫০ রানের লড়াকু ইনিংস খেলেন আরসিবি ওপেনার দেবদত্ত পাড়িক্কল। টুর্নামেন্টে পঞ্চম অর্ধশতরান এল তাঁর ব্যাট থেকে। ২৪ বলে ২৯ রান করেছেন বিরাট কোহলি। ২১ বলে ৩৫ রান করেছেন এবি ডিভিলিয়ার্স। ১১ বললে ১৭ রান করেছেন শিবম দুবে।

আইপিএল ২০২০-এর মাস্ট উইন ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে টেনেটুনে ১৫২ রান তুলতে সক্ষম হয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দিল্লি ক্যাপিটালসের হয়ে ৩টি উইকেট নেন ফাস্ট বোলার আনরিচ নরকিয়া। ২ উইকেট নেন কাগিসো রাবাডা। একটি উইকেট নেন রবিচন্দ্রণ অশ্বিন।

১৫৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আজও ব্যাট হাতে ব্যর্থ হন দিল্লি ক্যাপিটালসের ওপেনার পৃথ্বী শ। তিনি মাত্র ৯ রান করে আউট হন। এরপর শিখর ধাওয়ান ও অজিঙ্ক রাহানের মধ্যে ৮৮ রানের পার্টনারশিপ হয়। ৫৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন ধাওয়ান। ৬০ রানের দাপুটে ইনিংস খেলেন রাহানে। শেষ পর্যন্ত ক্রিজে থেকে দিল্লিকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন ঋষভ পন্থ (৮) ও মার্কাস স্টইনিস (১০)।

আরসিবি-র হয়ে দুর্দান্ত বোলিং করেন বাংলা স্পিনার শাহবাজ আহমেদ। ৪ ওভার বল করে ২৬ রান দিয়ে তিনি ২ উইকেট নেন। একটি করে উইকেট নেন মহম্মদ সিরাজ ও ওয়াশিংটন সুন্দর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+