আইপিএল ২০২০ : হাড্ডাহাড্ডি লড়াই শেষে দিল্লির বিরুদ্ধে ১৮ রানে হার কেকেআরের

আইপিএল ২০২০ : হাড্ডাহাড্ডি লড়াই শেষে দিল্লির বিরুদ্ধে ১৮ রানে হার কেকেআরের

আইপিএল ২০২০-এর গুরুত্বপূর্ণ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ১৮ রানে হার হজম করতে হল কলকাতা নাইট রাইডার্সকে। এই হারের ফলে লিগ তালিকার অনেকটা নিচে নেমে গেল দীনেশ কার্তিক শিবির। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২৮ রান তোলে দিল্লি ক্যাপিটালস। জবাবে ব্যাট করতে নেমে আট উইকেট হারিয়ে ২১০ রানে থেমে গেলে কেকেআর।

কেকেআরের ব্যাটিং

কেকেআরের ব্যাটিং

২২৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৩ রান করে সাজঘরে ফিরে যান কেকেআর ওপেনার সুনীল নারিন। ২২ বলে ২৮ রান করে আউট হন দ্বিতীয় ওপেনার শুভমান গিল। ব্যর্থ হন আন্দ্রে রাসেলও। মাত্র ১৩ রান করেন কেকেআর অল-রাউন্ডার। পরাজিত দলের হয়ে সর্বাধিক ৩৫ বলে ৫৮ রান করেন নীতীশ রানা। শেষবেলায় ১৮ বলে ৪৪ রানের ইনিংস খেলে খেলা জমিয়ে দিয়েছিলেন ইয়ন মর্গ্যান। একটি চার ও পাঁচটি ছয় দিয়ে সাজানো ইংল্যান্ড অধিনায়কের ইনিংসকে যোগ্য সঙ্গত দেন কেকেআরের রাহুল ত্রিপাঠি। ১৬ বলে ৩৬ রান করেন তিনি।

দিল্লি ক্যাপিটালসের বোলিং

দিল্লি ক্যাপিটালসের বোলিং

দিল্লি ক্যাপিটালসের হয়ে সর্বাধিক তিন উইকেট নেন আনরিচ নোরকিয়া। দুই উইকেট নেন হর্শল প্যাটেল। একটি করে উইকেট নেন কাগিসো রাবাডা, মার্কাস স্টোইনিস ও অমিত মিশ্র।

লিগ তালিকার কে কোথায়

লিগ তালিকার কে কোথায়

এই হারের ফলে ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে আইপিএল ২০২০ পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছে কেকেআর। সমপরিমাণ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকার প্রথম স্থানে পৌঁছে গিয়েছে দিল্লি ক্যাপিটালস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+