আইপিএল ২০২০ : সিএসকে-র মান বাঁচালেন কারান! বোল্ট ঝড়ে উড়ে ১১৪-তে থামল সিএসকে

আইপিএল ২০২০ : সিএসকে-র মান বাঁচালেন কারান! বোল্ট ঝড়ে উড়ে ১১৪-তে থামল সিএসকে

আইপিএল ২০২০-এর মরণ-বাঁচন ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হল চেন্নাই সুপার কিংস। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৪ রানের বেশি তুলতে পারলেন না এমএস ধোনিরা। টুর্নামেন্টের ইতিহাসে এই প্রথম পাওয়ার প্লে-তে পাঁচ উইকেট হারিয়ে লজ্জাজনক অধ্যায় রচনা করল হলুদ শিবির।

আইপিএল ২০২০ : সিএসকে-র মান বাঁচালেন কারান! বোল্ট ঝড়ে উড়ে ১১৪-তে থামল সিএসকে

বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার কারণে আজকের ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মাকে। পরিবর্তে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ জয়ী অধিনায়ক তথা ওয়েস্ট ইন্ডিজের নেতা কাইরন পোলার্ডকে দলের নেতা নির্বাচন করা হয়। টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন কাইরন পোলার্ড। শারজা ক্রিকেট স্টেডিয়ামের ব্যাটিং সহায়ক উইকেটে পরে ব্যাট করে রান তাড়া করে জেতাটা সহজ হবে বলে মনে করেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক।

অধিনায়ক পোলার্ডের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে শারজার ব্যাটিং সহায়ক উইকেটে আগুন ঝরান মুম্বই ইন্ডিয়ান্সের বোলাররা। ম্যাচের প্রথম ওভারেই কোনও রান না করে ট্রেন্ট বোল্টের শিকার হন ঋতুরাজ গায়েকোয়াড়। আম্বাতি রায়ডু (২) ও নায়ারণ জগদীশনকে (০) একই ওভারে ফেরান জসপ্রীত বুমরাহ। ব্যক্তিগত ১ রানের স্কোরে বোল্টের বলে আউট হন ইন-ফর্ম ফ্যাফ ডু প্লেসিসও। ৩ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা সিএসকে শিবিরকে টেনে তোলার চেষ্টা করেন নেতা মহেন্দ্র সিং ধোনি।

অন্যদিকে অল রাউন্ডার রবীন্দ্র জাদেজাও (৭) ট্রেন্ট বোল্টের বলে আউট হয়ে সাজঘরে ফিরে যান। ১৬ বলে ১৬ রান করে ধোনি আউট হওয়ার পর সিএসকে-র বিপর্যয় নিশ্চিত হয়। হলুদ শিবিরের একমাত্র লড়াই করেন অল-রাউন্ডার স্যাম কারান। চাপের মুখে ৫২ রানের অনবদ্য ইনিংস ইংল্যান্ড অল রাউন্ডার। প্রমাণ করেন যে ওপেন নয়, লোয়ার অর্ডারই তাঁর জন্য উপযুক্ত স্থান।

অন্যদিকে আজকের ম্যাচে ভাল কিছু করার লক্ষ্যে সিএসকে শিবিরে যে তিনটি পরিবর্তন করা হয়েছে, তার মধ্যে দুটি ফ্লপ হয়েছে বলা চলে। অধিনায়ক এমএস ধোনির ভরসার মর্যাদা দিতে পারলেন না তরুণ ঋতুরাজ ও জগদীশন। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ৪ উইকেট নেন ট্রেন্ট বোল্ট। চার ওভার বল করে মাত্র ১৭ রান দেন কিউয়ি ফাস্ট বোলার। দুটি করে উইকেট নেন জসপ্রীত বুমরাহ ও রাহুল চাহার। একটি উইকেট নেন নাথান কুল্টার-নাইল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+