হৃদয়ে মাহি প্রেম! বাড়ির দেওয়ালে চেন্নাই অধিনায়ক ধোনি, সিএসকের জার্সির রঙে বাড়ি রাঙালেন ভক্ত
হৃদয়ে মাহি প্রেম! বাড়ির দেওয়ালে চেন্নাই অধিনায়ক ধোনি, সিএসকের জার্সির রঙে বাড়ি রাঙালেন ভক্ত
আইপিএল ২০২০তে জয়ের ছন্দে ফিরল চেন্নাই সুপার কিংস। মঙ্গলবার দুবাইয়ে সানরাইজার্সের বিরুদ্ধে ধোনির দল ২০ রানের ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে।যার পর সোশ্যাল মিডিয়ায় এক ধোনি ভক্তের কাণ্ডকারখানা ভাইরাল।

সিএসকের জার্সির রঙে বাড়ি রাঙিয়েছেন ক্রিকেটভক্ত
আইপিএল ১৩তে মোটের উপর ধোনির দলের পারফর্ম্যান্স নিয়ে যতই সমালোচনা হোক না কেন, মাহিকে হৃদয়ের মণিকোঠায় রেখে দিয়েছেন ফ্যানেরা। আর সেই কারণেই তামিলনাড়ুর কুড্ডালোর জেলায় এক ধোনি ভক্ত চেন্নাইয়ের জার্সির রঙে বাড়ি রাঙিয়েছেন।

হোম অফ ধোনি ফ্যান
এখানেই শেষ নয়, বাড়ির প্রবেশ দ্বারে 'হোম অফ ধোনি ফ্যান' লিখিয়েছেন ঐ ভক্ত। দেশের প্রাক্তন অধিনায়ক অগাস্টে আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানান, যারপর শুধুমাত্র আইপিএল খেলতে দেখা যাচ্ছে ধোনিতে। বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারত অধিনায়ক ও চেন্নাই সুপার কিংসের থালাকে ট্রিবিউট দিতেই এমন অভিনব ভাবনা বলে ঐ ফ্যান জানান। তাঁর বাড়ির ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

একনজরে ধোনি ভক্তের বাড়ি
ছবিতে দেখা গিয়েছে ধোনি ফ্যান গোপিকৃষ্ণণ তাঁর বাড়ি হলুদ রঙে রাঙিয়ে বাইরে চেন্নাইয়ের জার্সিতে ব্যাট হাতে ধোনির সেরা মুহূর্তগুলি পেইন্ট করিয়েছেন। আরও জানা গিয়েছেন, কর্মসূত্রে এই ধোনি ফ্যানে দেশের বাইরে মধ্যপ্রাচ্যে থাকে। করোনা কালে তিনি দেশে ফিরে নিজের পরিবারের সঙ্গে রয়েছেন। করোনা পরিস্থিতিতে আইপিএল হবে কিনা,সেই নিয়ে ক্রিকেট ফ্যানেদের মধ্যে ধোঁয়াশা ছিল। শেষ পর্যন্ত নানা বাধা কাটিয়ে আইপিএলে বল গড়ানোয় ক্রিকেটফ্যান হিসেবে গোপিকৃষ্ণণের মুখে হাসি ফুটেছে। ধোনির সমর্থনেই তাই নিজের বাড়ির এভাবে চেন্নাই সুপার কিংসের জার্সির রঙে ও ধোনির ছবিতে পেইন্ট করিয়েছেন। এর জন্য ধোনি ভক্তের ১.৫০ লক্ষ টাকা খরচ হয়েছে।

আইপিএল পয়েন্ট টেবিলে ধোনির দল কোথায়
ফ্যানেরা এমন ভালোবাসা উজাড় করে দিলেও আইপিএলে ধোনির সময়টা অবশ্য ভালো যাচ্ছে না। ৮ ম্যাচ খেলে ধোনির সিএসকে মাত্র ৩টি ম্যাচ জিতেছে। ৬ পয়েন্ট নিয়ে আইপিএল ২০২০-র পয়েন্ট টেবিলে চেন্নাই ৬ নম্বরে রয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস












Click it and Unblock the Notifications