কেকেআর বনাম আরসিবি, আইপিএলের শেষ ৫ ম্যাচের লড়াইয়ে এগিয়ে কোন শিবির?

কেকেআর বনাম আরসিবি, আইপিএলের শেষ ৫ ম্যাচের লড়াইয়ে এগিয়ে কোন শিবির?

চলতি আইপিএলের প্রথম সাক্ষাতে জিতেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। শারজায় কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) ৮২ রানে হারিয়েছিলেন বিরাট কোহলিরা। তবে এবার মোকাবিলাল যে সহজ হবে না, তা নিশ্চিত। ইয়ন মর্গ্যানের দল যে এবার কড়া প্রতিদ্বন্দ্বিতা দেবে, তা বলার অপেক্ষা রাখে না। তারই প্রেক্ষিতে আইপিএলের শেষ পাঁচ ম্যাচের লড়াইয়ে কোন শিবিরের পাল্লা ভারী, তা এক নজরে দেখে নেওয়া যাক।

২০২০-এর প্রথম সাক্ষাৎ

২০২০-এর প্রথম সাক্ষাৎ

শারজায় টসে জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৯৪ রান করেছিল আরসিবি। জবাবে ১১২ রানে আটকে গিয়েছিল কেকেআর। ৯ উইকেট হারিয়েছিলেন দীনেশ কার্তিকরা।

২০১৯-এর দ্বিতীয় সাক্ষাৎ

২০১৯-এর দ্বিতীয় সাক্ষাৎ

ইডেন গার্ডেন্সে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১৩ রান করেছিল আরসিবি। দুর্দান্ত শতরান করেছিলেন অধিনায়ক বিরাট কোহলি। জবাবে ৫ উইকেট হারিয়ে ২০৩ রান পর্যন্ত পৌঁছতে পেরেছিল কেকেআর।

২০১৯-এর প্রথম সাক্ষাৎ

২০১৯-এর প্রথম সাক্ষাৎ

এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০৫ রান তুলেছিল আরসিবি। জবাবে আন্দ্রে রাসেলের নায়কোচিত ব্যাটিংয়ের সুবাদে ৫ উইকেট হারিয়ে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে গিয়েছিল কেকেআর।

২০১৮-এর দ্বিতীয় সাক্ষাৎ

২০১৮-এর দ্বিতীয় সাক্ষাৎ

এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আগে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ১৭৫ রান তুলেছিল আরসিবি। জবাবে পাঁচ বল বাকি থাকতে ৪ উইকেট হারিয়েই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে গিয়েছিল কলকাতা নাইট রাইডার্স।

২০১৮-এর প্রথম সাক্ষাৎ

২০১৮-এর প্রথম সাক্ষাৎ

ইডেন গার্ডেন্সে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৭৬ রান করেছিল আরসিবি। জবাবে সাত বল বাকি থাকতেই ৬ উইকেট হারিয়ে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে গিয়েছিল কেকেআর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+