গেইল ঝড়ের পাল্টা বিধ্বংসী ব্যাটিং বেন স্টোকসের, দুরন্ত অর্ধশতরান

জয়ের জন্য ১৮৬ রান তাড়া করতে নেমে রাজস্থানের হয়ে ওপেনিংয়ে বেন স্টোকস এদিন ২৬ বলে ৫০ হাঁকিয়ে আউট হন। ছটি চার ও ৩টি ছক্কায় ইনিংস সাজান স্টোকস। স্ট্রাইক রেট ১৯২ এর কিছু বেশি।

গেইলের ৬৩ বলে ৯৯ রানের ব্যাটিংর ঝড়ের পাল্টা বিধ্বংসী ব্যাটিং রাজস্থানের বেন স্টোকসের। প্লে অফে টিকে থাকার জন্য এদিন পাঞ্জাবের বিরুদ্ধে মরণ বাঁচন লড়াইয়ে রাজস্থান। আবুধাবিতে পাঞ্জাবকে হারিয়ে ২ পয়েন্ট পেলে তবেই প্লে অফে চতুর্থ স্থানের জন্য লড়াইয়ে থাকবে স্টিভ স্মিথের দল। এই পরিস্থিতিতে গেইল ঝড়ে জবাবে স্টোকস ধামাকা!

গেইল ঝড়ের পাল্টা বিধ্বংসী ব্যাটিং বেন স্টোকসের, দুরন্ত অর্ধশতরান

জয়ের জন্য ১৮৬ রান তাড়া করতে নেমে রাজস্থানের হয়ে ওপেনিংয়ে বেন স্টোকস এদিন ২৬ বলে ৫০ হাঁকিয়ে আউট হন। ছটি চার ও ৩টি ছক্কায় ইনিংস সাজান স্টোকস। স্ট্রাইক রেট ১৯২ এর কিছু বেশি। স্টোকসের এমন বিধ্বংসী ব্যাটিং জয়ের জন্য রাজস্থান এদিন দারুণ ভিত তৈরি করে নেয়। ৫.২ ওভারে স্টোকস-উথাপ্পার ওপেনিং জুটি ৫৩ রান তোলে। ফলে পাওয়ার প্লেতে ৬ ওভারে রাজস্থান স্কোরবোর্ডে ১ উইকেট হারিয়ে ৬৬ রান তুলতে পারে। রান তাড়া করতে নেমে ৫৭ বলে ১০০ রানের গণ্ডি ছোঁয় রাজস্থান রয়্যালস।

এই নিয়ে টানা দুই ম্যাচে বিধ্বংসী ব্যাটিং বেন স্টোকসে। শেষ ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে ১৯৫ রান তাড়া করে স্টোকস ১০৭ রানে অপরাজিত থেকে রাজস্থানকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন।

বেন স্টোকস দুরন্ত হাফ সেঞ্চুরি হাঁকালেও সঞ্জু স্যামসন এদিন দারুণ থেকে অর্ধশতরান মাঠে ফেলে এলেন। স্মিথের কলে রান নিতে গিয়ে ৪৮ রানে রান আউট হয়ে স্যামসন সাজঘরে ফেরেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+