আইপিএল ২০২০ রাহুল-মায়াঙ্ক ধামাকায়,পঞ্চম ম্যাচেও সুযোগ নেই গেইলের, ডাগআউটে ইউনিভার্স বস

আইপিএল ২০২০ রাহুল-মায়াঙ্ক ধামাকায়,পঞ্চম ম্যাচেও সুযোগ নেই গেইলের, ডাগআউটে ইউনিভার্স বস

আইপিএল ২০২০তে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে আজও সুযোগ পেলেন না ক্রিস গেইল। এই নিয়ে ১৩ তম আইপিএলে টানা পাঁচ ম্যাচে ডাগআউটে বসতে হল গেইলকে। এবছর পাঞ্জাবের দুই ওপেনার লোকেশ রাহুল ও মায়াঙ্ক আগারওয়াল বিধ্বংসী ফর্মে রয়েছেন। যেকারণে লিগের পাঁচ নম্বর ম্যাচেও প্রথম একাদশে সুযোগ করতে উঠতে পারলেন না গেইল। স্বভাবতেই আইপিএল ২০২০তে গেইল ঝড় দেখার সুযোগ না মেলায় ফ্যানেরাও চূড়ান্ত হতাশ হচ্ছেন।

আইপিএল ২০২০ রাহুল-মায়াঙ্ক ধামাকায়,পঞ্চম ম্যাচেও সুযোগ নেই গেইলের, ডাগআউটে ইউনিভার্স বস

প্রসঙ্গত আইপিএলে এবছর আরসিবির বিরুদ্ধে ১৩২ রানে অপরাজিত থেকে টুর্নামেন্টের ইতিহাসে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রান হাঁকানোয় রেকর্ড গড়েছেন লোকেশ রাহুল। অন্যদিকে রাহুলের ওপেনিং সঙ্গী মায়াঙ্ক আগারওয়াল আবার রাজস্থান ম্যাচে ১০৬ রান হাঁকিয়েছেন। আইপিএলে গোলাপি টুপির লড়াইয়ে কিংস ইলেভেন পাঞ্জাবের এই দুই ওপেনার একে অন্যের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন। যেকারণে এদিন রাহুল কিংস ইলেভেন পাঞ্জাব দলে ৩টি পরিবর্তন করলেও গেইলকে ওপেনিংয়ে খেলাতে পারলেন না। সিএসকের বিরুদ্ধে মায়াঙ্ক-রাহুলের ওপেনিং জুটি পাওয়ার প্লেতে ৪৬ রান যোগ করে।

আইপিএল ২০২০তে মায়াঙ্ক ও রাহুল দুজনেই পাঁচ ম্যাচ খেলে আড়াশোর বেশি রান হাঁকিয়েছেন। সেক্ষেত্রে এবছর সফল এই ওপেনিং কম্বিনেশন ভেঙে কিংস ইলেভেন পাঞ্জাব ম্যানেজমেন্ট গেইলকে শেষ পর্যন্ত খেলাতে পারে কিনা, সেটাই এখন দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+