আইপিএল ২০২০: কেকেআর বনাম মুম্বই, অভিযান শুরুর ম্যাচে কী হবে নাইটদের ওপেনিং জুটি
আইপিএল ২০২০: কেকেআর বনাম মুম্বই, অভিযান শুরুর ম্যাচে কী হবে নাইটদের ওপেনিং জুটি
আইপিএল ২০২০-র অভিযান ম্যাচে কী হবে নাইট রাইডার্সের ওপেনিং কম্বিনেশন? বুধবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আমিরশাহী আইপিএলে পথ চলা শুরু করছে কেকেআর। ১৩ তম আইপিএলে প্রথম ম্যাচেই কেকেআরের সামনে শক্ত গাঁট মুম্বই। আইপিএলের ইতিহাসে মুম্বইয়ের বিরুদ্ধে ২৫ ম্যাচে নাইট রাইডার্স ১৯ ম্যাচে হেরেছে, জয় মাত্র ৬ ম্যাচে। সেক্ষেত্রে বুধবার কেকেআরের আইপিএল ২০২০তে অভিযান ম্যাচে দারুণ শুরুর জন্যে ওপেনিংয়ে কারা, ফ্যানেদের মনে সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।

লিনের জায়গায় কে নতুন ওপেনার?
ক্রিস লিনকে এবছর ছেড়ে দিয়েছে কেকেআর। তাঁর তার জায়গা নতুন ওপেনার বেছে নিতে হবে নাইট রাইডার্সকে। নাইট জার্সিতে মারকাটারি ব্যাটসম্যানের উত্তরসূরি অবশ্য হাতের সামনেই রয়েছে।

ওপেনিংয়ে কেকেআরের তরুণ তুর্কিকে দেখা যেত পারে
লিনের পরবির্তে সেক্ষেত্রে টুর্নামেন্টের শুরু থেকে শুভমান গিল, সুনীল নারিনের সঙ্গে ওপেন করতে পারেন। বাঁ-হাতি, ডানহাতি কম্বিনেশন ধরে রাখতেই এই জুটিতে আস্থা রাখতে পারে কেকেআর ম্যানেজমেন্ট।

কেন গিল
২০১৯ সালে মিডল অর্ডারে গিল যেকটি সুযোগ পেয়েছেন সফল না হওয়াতেই তাঁকে ওপেনিংয়ে নিয়ে এসেছিল নাইট ম্যানেজমেন্ট। তিন নম্বরে ব্যর্থ হওয়ার কারণে গিলকে দিয়ে লিগ পর্বের শেষ চার ম্যাচে ওপেনিং করেছিল নাইট রাইডার্স।

গিলের ৪৫ বলে দুরন্ত ৭৬
গত বছরে ঘরের মাঠে ইডেনে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ওপেন করতে নেমে ৪৫ বলে ৭৬ রান করেন। লিনের সঙ্গে জুটিতে স্কোরবোর্ডে ৯৬ রানের পার্টনারশিপ গড়েন তরুণ ডানহাতি ব্যাটসম্যান।

কিংস ইলেভেনের বিরুদ্ধে ৬৫ নটআউট
পরের ম্যাচে কিংস ইলেভেনের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে গিল ৪৯ বলে ৬৫ রান হাঁকিয়েছিলেন। ফলে ওপেনিংয়ে তাঁর ব্যাটিং দেখে এবছর নারিনের সঙ্গে শুরু থেকেই তাঁকে ওপেনার হিসেবে খেলাতে পারেন দীনেশ কার্তিক।












Click it and Unblock the Notifications