'ওস্তাদের মার শেষ রাতে', বল হাতে জ্বলে উঠলেন কামিন্স, রাজস্থানকে হারিয়ে প্লে অফের আরও কাছে কেকেআর
'ওস্তাদের মার শেষ রাতে', বল হাতে জ্বলে উঠলেন কামিন্স, রাজস্থানকে হারিয়ে প্লে অফের আরও কাছে কেকেআর
দুবাইয়ে রাজস্থানকে ৬০ রানে হারিয়ে দুরন্ত জয় কলকাতা নাইট রাইডার্সের। যার সুবাদে আইপিএল ২০২০-র প্লে অফের লড়াইয়ে রাজস্থানকে ছিটকে দিয়ে পয়েন্ট টেবিলে চার নম্বরে উঠে এলে মর্গ্যান অ্যান্ড কোম্পানি। ১৯১ রানের ডিফেন্ড করতে নেমে নির্ধারিত ২০ ওভারে রাজস্থানকে ১৩১/৯ রানে বেঁধে রেখে ম্যাচ জিতে নিল কলকাতা। লিগ পর্বের শেষ পর্যন্ত চার নম্বর স্থান ধরে রাখতে পারলে প্লে অফের হাতছানির সামনে কেকেআর।

ব্যাটে ইয়ন মর্গ্যানের ৬৮ রানের দুরন্ত ইনিংসের পর বল হাতে প্যাট কামিন্সের চার উইকেট। গোটা মরসুমে জুড়ে বল হাতে দাগ কাটতে না পারলেও শেষ রাতে জ্বলে উঠলেন কামিন্স। লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে পাওয়ার প্লে-র ৩ ওভারে কামিন্স চার চারটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন।
বেন স্টোকসের কার্তিকের হাতে ক্যাচ করানো থেকে স্বদেশীয় স্টিভ স্মিথকে আউট করা। কিংবা শুরুতে উথাপ্পাকে তুলে নেওয়া থেকে শেষে রিয়ান পরাগকে সাজঘরে ফেরানো। সব মিলিয়ে ৪ ওভারে ৩৪ রান খরচে ৪টি দামি উইকেট নিয়ে জ্বলে উঠলেন কামিন্স।
তারকা পেসারকে এদিন যোগ্য সংগত শিবম মাভির। মাভি ও বরুণ চক্রবর্তী ২টি করে এবং নাগরকোটি ১টি উইকেট পেয়েছেন। তবে পাওয়ার প্লেতে রাজস্থানের ৪ উইকেট ছিটকে দিয়ে জয়ের ভিত গড়ে কেকেআরের আজকের বাজিগর প্যাট কামিন্স। সঠিক সময়ে বড় ম্যাচে নিজের কাঁধে দায়িত্ব নিয়ে দলকে প্লে অফের হাতছানির সামনে পৌঁছে দিলেন অজি তারকা।
প্রসঙ্গত এর আগে অধিনায়ক মর্গ্যান ৩৫ বলে ৬৮ রান হাঁকিয়ে রাজস্থানকে জয়ের জন্যে ১৯২ রানে টার্গেট ছুঁড়ে দেন।












Click it and Unblock the Notifications