আইপিএল ২০২০: রাসেলের সঙ্গে অবিচার? দলের ব্যাটিং মুখ ২ ম্যাচে সুযোগ পেলেন মাত্র ১১ বল!
আইপিএল ২০২০: রাসেলের সঙ্গে অবিচার? দলের ব্যাটিং মুখ ২ ম্যাচে সুযোগ পেলেন মাত্র ১১ বল!
গত বছরের ভুলই যেন রিপিট করে চলেছে কলকাতা নাইট রাইডার্স। দলে আন্দ্রে রাসেলের মতো ব্যাটিং ত্রাস থাকা সত্ত্বেও ২০১৯ মরসুমের মতো এবারই যেন সঠিকভাবে তাঁকে ব্যবহারই করা হচ্ছে না। আইপিএলের দুই ম্যাচে রাসেল ১ ইনিংস সুযোগ পেয়েছেন, যেখানে ৬ নম্বরে সুযোগ পেয়েছেন দ্রে রাস।

মুম্বই ম্যাচে কোন ভুল করেছে কেকেআর
এবছর মুম্বই ম্যাচে নাইটদের সামনে ১৯৬ রানের টার্গেট ছিল। পাহাড় প্রমাণ এই রান তাড়া করতে নেমে দীনেশ কার্তিক তিন নম্বরে ব্যাটিং করেন। চারে রানা ও পাঁচে মর্গ্যানকে পাঠানো হয়েছিল। ছয় নম্বরে রাসেলকে পাঠানো হয়। ১৯৬ রানে টার্গেট তাড়া করার ক্ষেত্রে কোন যুক্তিতে রাসেলের মতো বিধ্বংসী ব্যাটসম্যানকে ছয় নম্বরে পাঠানো হল, সেই নিয়ে যুক্তি দেখাতে পারেনি নাইট রাইডার্স।

রাসেল আইপিএলে খেলেছেন মাত্র ১১ বল
৬ নম্বরে সুযোগ পেয়ে রাসেল মুম্বই ম্যাচে মাত্র ১১ বল খেলার সুযোগ পান। এরপর সানরাইজার্সের বিরুদ্ধে দল ৬ উইকেটে জয় পেয়েছিল ফলে দ্রে রাস ব্যাট করার সুযোগ পাননি।

বোলিং নয়, ব্যাটিংই রাসেলের প্রধান অস্ত্র
প্রসঙ্গত রাসেলকে দিয়ে দুই ম্যাচে অধিনায়ক দীনেশ কার্তিক বোলিং করিয়েছেন। মুম্বইয়ের বিরুদ্ধে ১৭ রান খরচে রাসেল ১টি ও সানরাইজার্সের বিরুদ্ধে ১৬ রানে খরচে ১টি উইকেট পান। কিন্তু বোলিং নয়,ব্যাটিংই রাসেলের প্রধান অস্ত্র।

সিপিএলে রাসেলের পারফর্ম্যান্স
ব্যাট হাতে রাসেল ছন্দে নেই এমনটা বলা যাবে না। আইপিএল খেলতে আসার আগে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে রাসেল ৫০* ও ৫৪ রানের ইনিংস খেলেছেন।

গত বছর রাসেলের রান
গত বছর রাসেল ১৪ ম্যাচ খেলে ৫১০ রান হাঁকান। সর্বোচ্চ ৮০ রান হাঁকিয়েছিলেন। মরসুমে ৪টি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। দ্রে রাসের ব্যাট থেকে ৩১টি চার ও ৫২টি ছক্কা এসেছিল।












Click it and Unblock the Notifications