আইপিএল ২০২০: কেকেআর বনাম রাজস্থান, ম্যাচে কত রান হাঁকালে মাইলস্টোন গড়বেন আন্দ্রে রাসেল
আইপিএল ২০২০: কেকেআর বনাম রাজস্থান, ম্যাচে কত রান হাঁকালে মাইলস্টোন গড়বেন আন্দ্রে রাসেল
দুবাইয়ে কেকেআর বনাম রাজস্থান মহারণে আজ মাইলস্টোনের সামনে নাইট রাইডার্সের তারকা ক্রিকেটার আন্দ্রে রাসেল। এদিন ব্যাট হাতে জ্বল উঠতে পারলে মাইলস্টোন গড়তে পারেন দ্রে রাসে। যদিও রাজস্থান ম্যাচেও তাঁকে টপ অর্ডারে ব্যবহার করা হবে কিনা, সেই নিয়ে সংশয় রয়েছে।

আইপিএলে কোন মাইলস্টোনের দোরগোডা়য় রাসেল
এদিন ম্যাচে ৮৯ রান হাঁকাতে পারলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ১৫০০ রান পূর্ণ করবেন আন্দ্রে রাসেল। ২০১৪ সাল থেকে কলকাতা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলছেন দ্রে রাস। তার আগে দুবছর রাসেল দিল্লির ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন।

আইপিএলে রাসেলের মোট রান
আইপিএলে ৬৬ ম্যাচে রাসেল ১৪১১ রান হাঁকিয়েছেন। দ্রে রাসের নামের পাশে ৮টি হাফ সেঞ্চুরি রয়েছে। সর্বোচ্চ সংগ্রহ ৮৮ নটআউট। লিগে এখনও পর্যন্ত রাসেল ১২০টি ছক্কা ও ৯৪টি চার হাঁকিয়েছেন। সেই সঙ্গে বল হাতে রাসেল ৫৭টি উইকেট পেয়েছেন। চার উইকেট সংগ্রহ এক বার।

২০১৯ সালের রাসেলের বিধ্বংসী পারফর্ম্যান্স
প্রসঙ্গত ২০১৯ সালে ১৪ ম্যাচে রাসেল বিধ্বংসী মেজাজে ব্যাটিং করে ৫১০ রান হাঁকান। মরসুমে চারটি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন। ২০১৯ সালে ব্যাটসম্যানদের মধ্য়ে রাসেল সর্বোচ্চ ৫২টি ছক্কা হাঁকান। সেই সঙ্গে গত বছর ১১টি উইকেট নিয়েছিলেন।

২০২০ সালের পারফর্ম্যান্স
২০২০ সালে ২ ম্যাচে রাসেল ৩৩ রান খরচ করে ২টি উইকেট পেয়েছেন। ব্যাটে ১ ইনিংস সুযোগ পেয়ে রাসেল ১১ রান হাঁকান। রাজস্থান ম্যাচে দ্রে রাস টপ অর্ডারে সুযোগ পাবেন কিনা, সেটাই এখন দেখার।












Click it and Unblock the Notifications