আইপিএল ২০২০ : কেকেআর বনাম রাজস্থান, দুই দলের সেরা পারফর্মারদের চিনে নেওয়া যাক

আইপিএল ২০২০ : কেকেআর বনাম রাজস্থান, দুই দলের সেরা পারফর্মারদের চিনে নেওয়া যাক

বুধবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করছেন ক্রিকেট প্রেমীরা। দুই দলের মুখোমুখি সাক্ষাতে সেরা পারফর্মারদের চিনে নেওয়া যাক।

সর্বাধিক রান সংগ্রাহক কারা

সর্বাধিক রান সংগ্রাহক কারা

রাজস্থান রয়্যালসের জার্সিতে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আইপিএলে সবচেয়ে বেশি রান করেছেন অজিঙ্ক রাহানে। টিম ইন্ডিয়ার সহ-অধিনায়কের ঝুলিতে রয়েছে ৩৩৮ রান। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান করেছেন গৌতম গম্ভীর। ২৫৫ রান করেছেন গৌতি।

এক ম্যাচে সবচেয়ে বেশি স্কোর

এক ম্যাচে সবচেয়ে বেশি স্কোর

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের জার্সিতে আইপিএলের এক ম্যাচে সবচেয়ে বেশি রান করেছেন শেন ওয়াটসন। অপরাজিত ১০৪ রান করেছেন অস্ট্রেলিয় অল-রাউন্ডার। কেকেআরের জার্সিতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সর্বোচ্চ ৯৭ রান করেছেন দীনেশ কার্তিক।

সর্বাধিক উইকেট সংগ্রাহক

সর্বাধিক উইকেট সংগ্রাহক

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে রাজস্থান রয়্যালেসর জার্সিতে আইপিএলে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন সিদ্ধার্থ ত্রিবেদী। ৯ উইকেট নিয়েছেন তিনি। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৯ উইকেট নিয়েছেন কেকেআরের এক সময়ের অল-রাউন্ডার সাকিব আল হাসান।

এক ম্যাচের সেরা স্পেল

এক ম্যাচের সেরা স্পেল

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের জার্সিতে আইপিএলের এক ম্যাচে ২৩ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন দক্ষিণ আফ্রিকার ক্রিস মরিস। রাজস্থানের বিরুদ্ধে কেকেআরের জার্সিতে ২০ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন স্পিনার কুলদীপ যাদব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+