কেকেআর বনাম আরসিবি, আইপিএল ২০২০-তে ব্যাট হাতে কার প্রাধান্য, সেরা বোলার কে?
কেকেআর বনাম আরসিবি, আইপিএল ২০২০-তে ব্যাট হাতে কার প্রাধান্য, সেরা বোলার কে?
আর কয়েক ঘণ্টার মধ্যেই বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। আইপিএল ২০২০-এর গুরুত্বপূর্ণ এই ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে। তারই ফাঁকে দেখে নেওয়া যাক যে চলতি টুর্নামেন্টে দুই দলের জার্সিতে সবচেয়ে বেশি রান রয়েছে কার ঝুলিতে। সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন কে।

কেকেআরের জার্সিতে সবচেয়ে বেশি রান
চলতি আইপিএলে কেকেআরের জার্সিতে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি রান করেছেন ওপেনার শুভমান গিল। ৬ ম্যাচ খেলে ২২০ রান করেছেন পাঞ্জাব তনয়। গিলের এক ইনিংসে সর্বাধিক স্কোর অপরাজিত ৭০।

আরসিবি-র জার্সিতে সবচেয়ে বেশি রান
আইপিএল ২০২০-তে আরসিবি-র জার্সিতে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি রান করেছেন অধিনায়ক বিরাট কোহলি। তিনি ৬ ম্যাচ খেলে ২২৩ রান করেছেন। সর্বোচ্চ স্কোর অপরাজিত ৯০।

কেকেআরের জার্সিতে সবচেয়ে বেশি উইকেট
চলতি আইপিএলে কেকেআরের জার্সিতে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন অল রাউন্ডার আন্দ্রে রাসেল। ৬ ম্যাচ খেলে ৫ উইকেট নিয়েছেন ক্য়ারিবিয়ান তারকা। ২৯ রান দিয়ে ২ উইকেট তাঁর সেরা স্পেল। পাঁচ ম্যাচ খেলে সমপরিমাণ উইকেট নিয়েছেন কেকেআরের শিবম মাভি।

আরসিবি-র জার্সিতে সর্বাধিক উইকেট
আইপিএল ২০২০-তে আরসিবি-র জার্সিতে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। ৬ ম্যাচ খেলে ৯ উইকেট নিয়েছেন যুজি। ১৮ রান দিয়ে ৩ উইকেট তাঁর সেরা স্পেল।












Click it and Unblock the Notifications